-
সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকবে ইরান ও প্রতিরোধ ফ্রন্ট: স্পিকার
নভেম্বর ৩০, ২০২৪ ০৭:২৬ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছেন। আরব এই দেশটিতে সম্প্রতি উগ্র তাকফিরি সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন।
-
উগ্র জঙ্গিদের হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে: রাশিয়া
নভেম্বর ৩০, ২০২৪ ০৭:২৬সিরিয়ায় উগ্র জঙ্গিদের পুনরুত্থানের তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, সন্ত্রাসীরা সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যে হামলা চালিয়েছে তাতে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।
-
নৌবাহিনীর সমরাস্ত্র উৎপাদনে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে: সাইয়্যারি
নভেম্বর ৩০, ২০২৪ ০৭:২২ইরানের সশস্ত্র বাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, তার দেশ বর্তমানে সাধারণ ডেস্ট্রয়ার, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং যেকোনো ধরনের সাবমেরিন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। এসব নৌযান অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিভিন্ন সমরাস্ত্র ও স্মার্ট গোলাবারুদ ব্যবহার করতে সক্ষম বলেও তিনি মন্তব্য করেছেন।
-
ইসরাইল চলমান যুদ্ধের প্রতিটি ফ্রন্টে পরাজিত হয়েছে: হিজবুল্লাহ মহাসচিব
নভেম্বর ৩০, ২০২৪ ০৭:১৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল চলমান যুদ্ধের প্রতিটি ফ্রন্টে পরাজিত হয়েছে। তেল আবিব আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সর্বাত্মক সমর্থন পাওয়া সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা এই বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন বলে তিনি মন্তব্য করেন।
-
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা
নভেম্বর ২৯, ২০২৪ ১৭:২৭ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
-
পাঞ্জাব ও বেলুচিস্তানের বিধানসভায় ইমরান খানের পিটিআই নিষিদ্ধের জন্য প্রস্তাব
নভেম্বর ২৯, ২০২৪ ১৬:৪২পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার জন্য পাঞ্জাবের বিধানসভা সচিবালয়ে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও প্রাদেশিক বিধানসভার সদস্য রানা মুহাম্মদ ফাইয়াজ এ প্রস্তাব পেশ করেছেন। গতকাল (বৃহস্পতিবার) বেলুচিস্তান বিধানসভাতেও একই ধরনের একটি প্রস্তাব দিয়েছে দলটি।
-
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান: এরদোগানের আহ্বান
নভেম্বর ২৯, ২০২৪ ১৫:৫৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে আজ (শুক্রবার) অনুষ্ঠিত ‘গাজার ভবিষ্যৎ’ বিষয়ক আন্তর্জাতিক মানবিক সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
-
লেবাননে আবার ইসরাইলের আগ্রাসন, গাজায় হামলা জোরদার
নভেম্বর ২৯, ২০২৪ ১৫:৪৭ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে। এছাড়া, অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনারা বিমান হামলা জোরদার করেছে। এতে যুদ্ধবিরতি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
-
গাজা ও লেবাননের সমর্থনে ইয়েমেনে লাখ লাখ মানুষের মিছিল
নভেম্বর ২৯, ২০২৪ ১৫:৩৭ইয়েমেনের লাখ লাখ মানুষ আজ (শুক্রবার) দখলদার ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। দেশটির সা'দা প্রদশের অন্তত ২৯টি স্কয়ারে বিক্ষোভের আয়োজন করা হয়।
-
সংখ্যালঘুসহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের: জয়শঙ্কর
নভেম্বর ২৯, ২০২৪ ১৫:২০ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুসহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের।