-
অসহযোগ আন্দোলনের প্রথম দিন: হামলা, সংঘর্ষ, গুলিতে সারা দেশে নিহত ৯১
আগস্ট ০৪, ২০২৪ ১১:৫৩বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন সংঘর্ষ ও গুলিতে সারাদেশে ৯১ জন নিহত হয়েছে। আজ দিনভর সংঘর্ষে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৬ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, শেরপুরে ২জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১জন, ঢাকার কেরাণীগঞ্জে ১ জন, সাভারে ১ জন ও বরিশালে ১ জনসহ ৯১ জন নিহত হয়েছেন।
-
বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর রিট খারিজ
আগস্ট ০৪, ২০২৪ ১০:১৩বাংলাদেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চাওয়ার রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে আদালত গুলি চালানোর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ও পুলিশ প্রবিধান যেন মেনে চলা হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছে।
-
গাজার পরাজয় ঢাকতে প্রতিরোধ আন্দোলনের কমান্ডারদের হত্যা করছে ইসরাইল
আগস্ট ০৪, ২০২৪ ০৯:২১ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গত দশ মাস ধরে যে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে আসছে তার ব্যর্থতা ঢাকতে প্রতিরোধ আন্দোলনের নেতা এবং কমান্ডারদেরকে হত্যা করছে।
-
অসহযোগ আন্দোলন: ঢাকায় সংঘর্ষ, ৩ জেলায় নিহত ৪
আগস্ট ০৪, ২০২৪ ০৯:১৪বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ (রোববার) থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। অসহযোগ আন্দোলন শুরুর পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ ও হামলার খবর পাওয়া যাচ্ছে। সংঘর্ষে মুন্সীগঞ্জে দুইজন, রংপুরে একজন ও মাগুরায় একজন নিহত হয়েছে।
-
হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ওআইসি’র জরুরি বৈঠকের প্রতি পূর্ণ সমর্থন দিল পাকিস্তান
আগস্ট ০৪, ২০২৪ ০৮:৪৩ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরি বৈঠক ডাকার বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে আহবান জানিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
-
দখলদারদের মোকাবেলায় লেবাননকে সমর্থন দিল মিশর
আগস্ট ০৪, ২০২৪ ০৮:৩৫ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধের হুমকি মোকাবেলায় লেবাননের প্রতি সমর্থন দিয়েছে মিশর। গতকাল (শনিবার) লেবাননের পররাষ্ট্রন্ত্রী আব্দুল্লাহ বু হাবিবের সাথে ফোনালাপে এই সমর্থন ঘোষণা করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল লাত্তি।
-
আবার গাজার স্কুলে ইসরাইলের পাশবিক হামলায় নিহত ১৫ ফিলিস্তিনি
আগস্ট ০৪, ২০২৪ ০৬:৪৪অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় গ্রহণকারী আরেকটি স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। পাশবিক ওই হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
-
মার্কিন মদদে হানিয়াকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল: আইআরজিসি
আগস্ট ০৪, ২০২৪ ০৬:৩৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনায় এবং মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদে রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে।
-
বিপর্যস্ত কেরালার পাশে বাংলা, ওয়ানড়ে গিয়ে মমতার বার্তা দিলেন ২ তৃণমূল সাংসদ
আগস্ট ০৩, ২০২৪ ১৫:৩৪ভূমিধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কেরালার ওয়ানড়। সরকারি হিসেবে মৃত ১৭৭ হলেও বেসরকারি মতে ৩৫০ ডিঙিয়েছে মৃতের সংখ্যা। দ্রুত চলছে উদ্ধারকাজ। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ওয়ানড় পৌঁছলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে।
-
শেষ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
আগস্ট ০৩, ২০২৪ ১৪:৫৩বাংলাদেশের রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে আগামীকাল (রোববার) সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।