-
ইরানি জাতি বিদেশি শত্রু ও তাদের ভাড়াটে এজেন্টদের কঠোর জবাব দিয়েছে: পেজেশকিয়ান
জানুয়ারি ১৩, ২০২৬ ১৩:০৩সাম্প্রতিক দাঙ্গার বিরুদ্ধে দেশজুড়ে অনুষ্ঠিত সমাবেশে লাখ লাখ ইরানির 'মহাকাব্যিক' উপস্থিতির প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই বিপুল জনসমাগম বিদেশি শত্রুদের ও তাদের ভাড়াটে এজেন্টদের 'অশুভ পরিকল্পনা' নস্যাৎ করে দিয়েছে।
-
হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি
জানুয়ারি ১৩, ২০২৬ ১২:৪০বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
-
পাকিস্তানে সন্ত্রাসী বোমা বিস্ফোরণে ৫ জন নিহত
জানুয়ারি ১২, ২০২৬ ১৬:০৬পার্সটুডে-উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন।
-
মিলিয়ন ম্যান মার্চে উত্তাল ইরান: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের অঙ্গীকার
জানুয়ারি ১২, ২০২৬ ১৫:২০ইরানের সর্বস্তরের মানুষ আজ সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে একযোগে রাস্তায় নেমে এক ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করেছেন।
-
নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল
জানুয়ারি ১২, ২০২৬ ১৪:৩৯বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। শিগগিরই এ অবস্থার উন্নতির প্রত্যাশা করে বিএনপি।
-
সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি
জানুয়ারি ১২, ২০২৬ ১২:১৫ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বাংলাদেশের সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন।
-
আমেরিকা ও ইসরায়েলের নির্দেশনায় ইরানে অস্থিরতা সংঘটিত হচ্ছে: পাকিস্তানি সিনেটর
জানুয়ারি ১১, ২০২৬ ১৫:২৫পার্সটুডে-ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে একজন পাকিস্তানি সিনেটর ইরানে সাম্প্রতিক অস্থিরতাকে আমেরিকা ও ইহুদিবাদী সরকারের পরিকল্পনা ও নির্দেশনার ফল বলে মনে করেন।
-
বিভেদ সৃষ্টির জন্য কোনো বিদেশি শক্তিকে সুযোগ দেওয়া হবে না: ইরানের প্রেসিডেন্ট
জানুয়ারি ১১, ২০২৬ ১৫:১১ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সরকার দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধান ও জনগণের উদ্বেগ কমাতে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, জাতির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো বিদেশি শক্তিকে সুযোগ দেওয়া হবে না।
-
ইসলামি প্রজাতন্ত্র ইরান নৈরাজ্যকারীদের কোনোরকম ছাড় দেবে না: সর্বোচ্চ নেতা
জানুয়ারি ১০, ২০২৬ ১৩:৪২পার্সটুডে-ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন: সবার জানা উচিত ইসলামি প্রজাতন্ত্র লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, নৈরাজ্যকারীদের মোকাবেলায় কোনোরকম ছাড় দেওয়া হবে না।"
-
সহিংসতায় নেতৃত্বদানকারীদের গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী
জানুয়ারি ১০, ২০২৬ ১৫:৫৮ইরানের নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন প্রদেশে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, অর্থনৈতিক দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ বিদেশি শক্তির হস্তক্ষেপে তা সহিংসতায় রূপ নেয়।