-
পারমাণবিক ক্ষেত্রে নতুন ৯ সাফল্য উন্মোচন করল ইরান; চলছে প্রদর্শনী
এপ্রিল ১০, ২০২২ ১১:৩৪পারমাণবিক ক্ষেত্রে নয়টি নতুন সাফল্য জনসমক্ষে প্রদর্শন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজন্মের সেন্ট্রিফিউজ।
-
শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে: রায়িসি
এপ্রিল ০৯, ২০২২ ১২:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পরমাণু প্রুযুক্তির উন্নয়ন এবং গবেষণায় তার সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আজ শনিবার পারমাণবিক শিল্পের এক প্রদর্শনী অনুষ্ঠানে রায়িসি এ মন্তব্য করেন।
-
দখলদারদের বিরুদ্ধে লড়াই ফিলিস্তিনিদের অধিকার
এপ্রিল ০৯, ২০২২ ০৮:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলদার ইহুদিবাদী ইসরাইল সরকারের বিরুদ্ধে নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের লড়াইকে বৈধ, অবশ্যম্ভাবী এবং স্বাভাবিক অধিকার বলে মন্তব্য করেছে।
-
ইয়েমেনের ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নিন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০৯, ২০২২ ০১:২৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টিকে স্বাগত জানিয়ে দেশটির ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইয়েমেনে মানবিক সাহায্য পাঠানোর পথ অবারিত করারও আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ নাসের আস-সাবাহ’র সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
-
পরমাণু শিল্প ইরানি জনগণের সাংবিধানিক ও বৈধ অধিকার: সিদ্দিকী
এপ্রিল ০৮, ২০২২ ১৩:২৭তেহরানের জুমার নামাজের ইমাম বলেছেন: পরমাণু শিল্প ইরানি জনগণের আইনি ও ধর্মীয় অধিকার। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আজ জুমার খুতবায় পরমাণু শিল্প ও প্রযুক্তি বিষয়ক জাতীয় দিবসের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।
-
আমেরিকাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে: তেহরান
এপ্রিল ০৮, ২০২২ ০২:১১আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ভিয়েনায় একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষর করতে বদ্ধপরিকর; কিন্তু আমেরিকা অত্যধিক দাবি-দাওয়া তুলে আলোচনার পথকে অমসৃণ ও বিলম্বিত করছে। তিনি ভিয়েনা সংলাপের ব্যাপারে আমেরিককে বাস্তবদর্শী হওয়ার আহ্বান জানান।
-
রাশিয়ার সদস্যপদ স্থগিতে জাতিসংঘের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে: ইরান
এপ্রিল ০৮, ২০২২ ০১:৩৯জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত রাখার তীব্র সমালোচনা করেছে ইরান। তেহরান বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যে এই পরিষদে কোনো দেশকে সদস্যপদ প্রদান বা সদস্যপদ কেড়ে নেয়া উচিত নয়।
-
ইরানের মোকাবেলায় কূটনীতিই শ্রেয়: মার্কিন, ফরাসি, জার্মান ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০৭, ২০২২ ১৬:০৫ইরানের পরমাণু সমঝোতার শরিক তিন ইউরোপীয় দেশ ও মার্কিন সরকারের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন তেহরানের মোকাবেলায় কূটনৈতিক পন্থাই সবচেয়ে সুফলদায়ক! – তাদের এই বক্তব্য বা মন্তব্য প্রচার করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়।
-
হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)'র মাজারে কুরআন মাহফিল
এপ্রিল ০৭, ২০২২ ১৬:০৪পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)'র মাজারে কুরআন মাহফিল শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরের উক্ত মাহফিল রমজান মাস জুড়ে অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন এক পারা করে কুরআন তিলাওয়াত করা হয়।
-
রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান করতে হবে: ইরান
এপ্রিল ০৭, ২০২২ ০১:৫৭ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি যেকোনো যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন।