ইরান
  • ইরানি নওরোজে রঙ-বেরঙের ফুলে সেজেছে গুগল ডুডল

    ইরানি নওরোজে রঙ-বেরঙের ফুলে সেজেছে গুগল ডুডল

    মার্চ ২১, ২০২২ ১১:৪১

    মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নিয়মিত শ্রোতা। আজ ২১ মার্চ, ইরানের নওরোজ বা নববর্ষের প্রথমদিন। নওরোজ নিয়ে গুগলের আয়োজন শ্রোতা পাঠকের তুলে ধরছি।

  • ‘ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য প্রাচ্য ও পাশ্চাত্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে’

    ‘ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য প্রাচ্য ও পাশ্চাত্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে’

    মার্চ ২১, ২০২২ ০৪:০৭

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ওপর আট বছরের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় প্রাচ্য ও পাশ্চাত্যের সব শক্তি ইরানের বিরুদ্ধে এক শিবিরে অবস্থান করলেও এখন এসব দেশ ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে। এর মাধ্যমে ইরানি জনগণের শক্তিমত্তা ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

  • নওরোজের শুভেচ্ছা জানিয়ে ভারতের ৩ সিনিয়র শ্রোতার ইমেইল

    নওরোজের শুভেচ্ছা জানিয়ে ভারতের ৩ সিনিয়র শ্রোতার ইমেইল

    মার্চ ২০, ২০২২ ১৮:২৫

    ২১ মার্চ-২০২২ মোতাবেক ফার্সি ১ ফারভারদিন তারিখে শুরু হতে যাচ্ছে ফার্সি নববর্ষ ১৪০১ সাল। এ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের অনেক শ্রোতা আমাদের কাছে ইমেইল শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদের মধ্য থেকে ভারতের তিন সিনিয়র শ্রোতার লেখা এখানে উপস্থাপন করা হলো:

  • ফার্সি নববর্ষ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানালেন সর্বোচ্চ নেতা

    ফার্সি নববর্ষ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানালেন সর্বোচ্চ নেতা

    মার্চ ২০, ২০২২ ১৭:৫৩

    ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে ইরানি জনগণসহ ফার্সি ভাষাভাষী অঞ্চলের সবগুলো দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানেরস সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

  • আমরা সকল দেশের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করছি: প্রেসিডেন্ট রায়িসি

    আমরা সকল দেশের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করছি: প্রেসিডেন্ট রায়িসি

    মার্চ ২০, ২০২২ ১৬:৪৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: আমরা সকল দেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি।

  • ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না রাশিয়া: ল্যাভরভ

    ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না রাশিয়া: ল্যাভরভ

    মার্চ ২০, ২০২২ ০৫:৪৭

    ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় রাশিয়ার দাবি সম্পর্কে পশ্চিমা দেশগুলো যে প্রচারণা চালিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ভিয়েনা সংলাপে স্বার্থপরের মতো কোনো দাবি আদায় করতে চায়নি। তিনি আরো বলেছেন, ইরান ও ভেনিজুয়েলার মতো মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়া কখনও বিশ্বাসঘাতকতা করবে না।

  • ‘ভিয়েনা চুক্তির কারণে সোলাইমানি ইস্যুতে পিছু হটবে না ইরান’

    ‘ভিয়েনা চুক্তির কারণে সোলাইমানি ইস্যুতে পিছু হটবে না ইরান’

    মার্চ ২০, ২০২২ ০৫:২৫

    ইরানের মানবাধিকার অধিদপ্তরের সচিব কাজেম গরিবাবাদি বলেছেন, সম্ভাব্য ভিয়েনা চুক্তির কারণে লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যার আইনি প্রক্রিয়া থেকে তার দেশ সরে যাবে না। তিনি আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সোলাইমানি হত্যাকাণ্ডের সুবিচার পাওয়ার আশায় ইরান যে আইনি প্রক্রিয়া শুরু করেছে ভিয়েনা চুক্তির কারণে তা স্থগিত করার অধিকার কারো নেই।

  • ইমাম মাহদী (আ.)'র শুভ জন্মবার্ষিকীতে জামকারান মসজিদ

    ইমাম মাহদী (আ.)'র শুভ জন্মবার্ষিকীতে জামকারান মসজিদ

    মার্চ ১৮, ২০২২ ১৪:২৮

    প্রত্যেক বছর শবে বরাত বা ইমাম মাহদী (আ.)'র শুভ জন্মবার্ষিকীতে ইরানের জামকারান মসজিদটিতে ভিড় করেন ইমাম মাহদী(আ.)'র হাজারো ভক্ত। তারা সারারাত জেগে ইমাম মাহদী (আ.)'র আবির্ভাবের অপেক্ষায় নামাজ ও দোয়া পাঠ করে থাকেন।

  • আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে: আবু তোরাবিফার্দ

    আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে: আবু তোরাবিফার্দ

    মার্চ ১৮, ২০২২ ১৪:২৮

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী আচরণ তাদের আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে।