-
নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় ইরানের কোনো তাড়াহুড়ো নেই: খতিব
জানুয়ারি ১৪, ২০২২ ১৪:৪৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় সমঝোতায় পৌঁছার প্রয়োজনীয়তা ইরানের চেয়ে শত্রুদেরই বেশি। শত্রুর সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে সাহসী ভূমিকা পালন করতে হবে।
-
সলিড ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষা করল ইরান
জানুয়ারি ১৪, ২০২২ ১০:৩৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে জানিয়েছেন, তার দেশ স্যাটেলাইট ক্যারিয়ারের প্রযুক্তি আয়ত্ত করেছে এবং এ জাতীয় ক্যারিয়ারের পরীক্ষায় প্রথমবারের মতো সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে।
-
রেডিও তেহরান ‘বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব প্রতিযোগিতা-২০২২’-এর ঘোষণা
জানুয়ারি ১৩, ২০২২ ১৬:৩১ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) গত বছরের ন্যায় এবারও 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার' প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
-
নবীজি (স.)'র সাংকেতিক নামে ইরানে সামরিক মহড়া
জানুয়ারি ১৩, ২০২২ ১২:৪৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে মুহাম্মাদ রাসুলুল্লাহ (স.) সাংকেতিক নামে বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ঘাঁটি এই মহড়ার আয়োজন করে।
-
ইরানের প্রেসিডেন্ট রায়িসির রাশিয়া সফরের প্রস্তুতি চলছে: ক্রেমলিন
জানুয়ারি ১৩, ২০২২ ০৫:৫৭ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির আসন্ন মস্কো সফরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে খবর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বুধবার ক্রেমলিনে সাংবাদিকদের বলেছেন, ইরানের প্রেসিডেন্টের সম্ভাব্য রাশিয়া সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে এবং যথাসময়ে এই সফরের তারিখ ঘোষণা করা হবে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে: রাশিয়া
জানুয়ারি ১৩, ২০২২ ০৫:০৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের ওপর থেকে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ।
-
জাতিসংঘে ইরানের ভোটাধিকার স্থগিত; যা বলছে তেহরান
জানুয়ারি ১৩, ২০২২ ০৪:১২জাতিসংঘে ইরানের নির্ধারিত অর্থ বকেয়া পড়ার কারণ ব্যাখ্যা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, “দুঃখজনকভাবে আমেরিকার অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কারণে পরপর দুই বছর জাতিসংঘের ইরানের প্রদেয় অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি।” জাতিসংঘে ইরানসহ আট দেশের ভোটাধিকার স্থগিত হয়ে গেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরানের এই মুখপাত্র এ বক্তব্য দিলেন।
-
পাশ্চাত্যের গড়িমসিতে আলোচনা ধীর গতিতে চলছে: রাজৈতিক সদিচ্ছার প্রমাণ দিতে ব্যর্থ আমেরিকা
জানুয়ারি ১২, ২০২২ ১৬:৩৯ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ভিয়েনায় বৈঠক অব্যাহত থাকলেও পাশ্চাত্য বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনো গ্রহণযোগ্য সমঝোতার ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে ব্যর্থ হয়েছে।
-
ইরানের সঙ্গে পারবে না জেনেও ইসরাইল চেঁচামেচি করে যাচ্ছে: সেনা কমান্ডার
জানুয়ারি ১২, ২০২২ ১৬:০৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেন দাদরাস বলেছেন, ইরানকে মোকাবেলা করার শক্তি দখলদার ইসরাইলের নেই। তিনি আজ (বুধবার) সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।
-
পরমাণু বিজ্ঞানীদের হত্যাকারীরা অবশ্যই শাস্তি পাবে: ইরান
জানুয়ারি ১২, ২০২২ ০৪:১৯ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত এবং এসব হত্যকাণ্ডের হোতারা অবশ্যই শাস্তি পাবে। এক টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের বিচার বিভাগের উপ প্রধান ও মানবাধিকার বিষয়ক অধিদপ্তরের সচিব কাজেম গরিবাবাদি।