-
গভীর সমুদ্রে হুমকি প্রতিহত করতে প্রস্তুত ইরান: সিনিয়র কমান্ডার
অক্টোবর ১৪, ২০২০ ০৫:২৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি বলেছেন, পারস্য উপসাগরের উত্তর অঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলের গভীর সমুদ্র পর্যন্ত শত্রুর যেকোন হুমকি প্রতিহত করতে তার বাহিনী প্রস্তুত রয়েছে।
-
সবটুকু সামর্থ্য নিয়ে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে আইআরজিসি: সালামি
অক্টোবর ১৪, ২০২০ ০২:৪৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনী নিজের সবটুকু সামর্থ্য নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত রয়েছে। তিনি মঙ্গলবার তেহরানে ইরানের স্বাস্থ্যমন্ত্রী ও উপ স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে একথা জানান।
-
নির্বাচনে জেতার জন্য ইরানের ব্যাপারে সাফল্য প্রমাণে অস্থির ট্রাম্প
অক্টোবর ১৩, ২০২০ ১৫:০৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরানসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তার সাফল্যের বিষয়টি প্রমাণ করার জন্য উঠেপড়ে লেগেছেন। এভাবে তিনি নির্বাচনে জেতার চেষ্টা করছেন। সর্বশেষ তিনি দাবি করেছেন, আগামী মাসের নির্বাচনে বিজয়ী হলে তিনি ইরানের সঙ্গে তার ভাষায় একটি ‘অসাধারণ চুক্তি’ সই করতে সক্ষম হবেন।
-
ইরানের সীমান্ত এলাকায় ড্রোন ভূপাতিত; মালিকানা নিয়ে তদন্ত চলছে
অক্টোবর ১৩, ২০২০ ১২:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা পার্সাবাদমাগানে একটি ড্রোন ভূপাতিত হয়েছে।
-
ইরানের প্রতিক্রিয়া: সৌদিকে তার গোপন পরমাণু তৎপরতার জবাব দিতে হবে
অক্টোবর ১৩, ২০২০ ০৭:৪১ইরানের বিরুদ্ধে পরমাণু সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ সৌদি আরব করেছে তার জবাবে তেহরান বলেছে, রিয়াদকে তার গোপন পরমাণু তৎপরতার ব্যাপারে জবাবদিহী করতে হবে।
-
জরুরি পণ্য আমদানির কাজে ইরাকে আটকে পড়া অর্থ কাজে লাগাবে ইরান
অক্টোবর ১৩, ২০২০ ০৬:৩২মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরাকে আটকে পড়া অর্থের বিনিময়ে ইরানকে জরুরি ও মৌলিক পণ্য সরবরাহ করতে রাজি হয়েছে বাগদাদ। ইরাক সফররত ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুননাসের হেম্মাতি স্বাগতিক দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তাদের এ সম্মতির কথা জানান।
-
করোনার মধ্যে নিষেধাজ্ঞা চালু রাখা জাতিগত শুদ্ধি অভিযানের নামান্তর: ইরান
অক্টোবর ১৩, ২০২০ ০৫:৫৭ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি করোনাভাইরাস মহামারীর এই সময়ে তার দেশের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ বলে অভিহিত করেছেন। তিনি সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৬৭তম সম্মেলনে একথা বলেন।
-
ট্রাম্পের মতো গুণ্ডারাই কেবল অপরাধ ঘটিয়ে উল্লাস করতে পারে: ইরানের সর্বোচ্চ নেতা
অক্টোবর ১২, ২০২০ ১৪:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নেতাদের উল্টাপাল্টা বক্তব্যের কারণ হচ্ছে তারা ভয় পাচ্ছে। তাদের চিৎকার-চেঁচামেচিকে গুরুত্ব না দিয়ে যৌক্তিক হিসাব-নিকাশের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। আল্লাহর রহমতে ইরানের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
-
প্রতিবেশী ১৫টি দেশে রপ্তানি হচ্ছে ইরানের শতকরা ৭০ ভাগ পণ্য
অক্টোবর ১২, ২০২০ ১৭:০১ইসলামি প্রজাতন্ত্র ইরান তার রপ্তানি পণ্যের শতকরা ৭০ ভাগ প্রতিবেশী ১৫টি দেশে পাঠিয়েছে। চলতি ফারসি বছরের প্রথম ছয় মাসের রপ্তানি তথ্য থেকে একথা জানা গেছে। গত ২১ মার্চ ইরানের ফারসি বছর শুরু হয়েছে।
-
করোনাভাইরাস: ইরানে বাড়ল মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
অক্টোবর ১২, ২০২০ ১৪:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৭২ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৮ হাজার ৮১৬ জনে পৌঁছেছে।