-
খেজুর রপ্তানি করে ইরান ৪ মাসে আয় করেছে ৫ কোটি ৩০ লাখ ডলার
আগস্ট ১৩, ২০২০ ০৯:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরান গত চার মাসে নানা রকম খেজুর রপ্তানি করে অন্তত পাঁচ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে।
-
আমেরিকার নরম প্রস্তাবও নিরাপত্তা পরিষদে উঠতে পারে না: ইরান
আগস্ট ১৩, ২০২০ ০৯:১৫জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, তার দেশের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য আমেরিকা আগের প্রস্তাব বদল করে নতুন যে ‘নরম প্রস্তাব’ দিয়েছে তাতে কোনো পার্থক্য নেই। তিনি জোর দিয়ে বলেন, দুটি প্রস্তাবের কোনটিই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উঠতে পারে না কারণ সবই নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।
-
শিরাজের ঐতিহ্যবাহী নাসির-আল মুলক মসজিদে বর্ণিল আলোর খেলা
আগস্ট ১৩, ২০২০ ০৬:১৭নাসির-আল মুলক ইরানের ফার্স প্রদেশের শিরাজ নগরীতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। ইরানি স্থাপত্যশৌলীতে নির্মিত এই মসজিদ ইরানের অন্যতম সুন্দর একটি মসজিদ। মসজিদটিতে রয়েছে অনেক ঐতিহাসিক ইসলামি নিদর্শন।
-
শত্রুর মোকাবিলায় কঠিন ঐক্য বজায় রাখবে আইআরজিসি ও সেনাবাহিনী
আগস্ট ১৩, ২০২০ ০১:২৭ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা এবং শত্রুর যেকোনো আগ্রাসন মোকাবিলায় নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনী।
-
ইউরোপ যেন আমেরিকার কথায় প্রভাবিত না হয়: ম্যাকরনকে রুহানি
আগস্ট ১৩, ২০২০ ০০:৫২ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার শুরু থেকে ইরানের পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করে এসেছে; কাজেই আমেরিকার কথায় প্রভাবিত হওয়া বা এই দেশটির প্রতারণার ফাঁদে পা দেয়া ইউরোপের উচিত হবে না।
-
ইরানে করোনাভাইরাস: এ পর্যন্ত সেরে উঠেছেন ২ লাখ ৯০ হাজার
আগস্ট ১২, ২০২০ ১৪:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৯০ হাজার ২৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
'জাতিসংঘকে নিজের কাজে ব্যবহার করে একে ধ্বংস করার পাঁয়তারা করছে আমেরিকা'
আগস্ট ১২, ২০২০ ১৪:৩৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা জাতিসংঘকে নিজের কাজে ব্যবহার করে এ বিশ্ব সংস্থাকে ধ্বংস করার পাঁয়তারা করছে।
-
ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদ অচলাবস্থার মুখে: ট্রাম্প কার্যত একঘরে
আগস্ট ১২, ২০২০ ১৩:৪৯জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য মার্কিন প্রচেষ্টা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিজের মান ইজ্জত রক্ষার জন্য ট্রাম্প প্রশাসন এ ক্ষেত্রে অন্তত কিছুটা সফলতা পাওয়ার আশায় খানিকটা পিছু হটে গেছে।
-
পারস্পরিক সহযোগিতায় পশ্চিমা অপপ্রচার রুখতে সম্মত ইরান ও রাশিয়া
আগস্ট ১২, ২০২০ ০২:৪২পশ্চিমা গণমাধ্যমের অপপ্রচার ও অবাস্তব খবর তৈরির বিরুদ্ধে দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলতে সম্মত হয়েছে ইরান ও রাশিয়া।
-
ট্যাংকবাহী যানসহ সব ধরনের অতি ভারী যান নির্মাণে স্বয়ংসম্পূর্ণ ইরান
আগস্ট ১২, ২০২০ ০২:২১ট্যাংকবাহী যানসহ সব ধরনের অতি ভারী যান নির্মাণে ইরানের সশস্ত্র বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে খবর দিয়েছেন ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নওজার নেয়মাতি।