-
মার্কিন অস্ত্র টিটিপি সন্ত্রাসীদের হাতে পড়েছে
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১৪:৫৫পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, ২০২১ সালে আফগানিস্তান থেকে গোলযোগপূর্ণ অবস্থার মধ্যদিয়ে মার্কিন সেনা করে প্রত্যাহার করার কারণে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাকিস্তানি তালেবানসহ উগ্র সন্ত্রাসীদের হাতে পড়েছে।
-
যুদ্ধের পেছনে ইউক্রেন প্রতিদিন ১০ কোটি ডলার খরচ করছে
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১১:৩০ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ বলেছেন, তার দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রতিদিন ১০ কোটি ডলার খরচ করছে। এই বিশাল ব্যয়ের মাত্র শতকরা তিন ভাগ মিত্র দেশগুলো দিয়েছে।
-
খুব দ্রুত নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারের আলোচনা চলছে
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১১:১৩নাইজারের সেনাশাসিত সরকারের প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ লামিনে জেইন বলেছেন, তার দেশ থেকে ফ্রান্সের সেনা দ্রুত প্রত্যাহারের ব্যাপারে যোগাযোগ চলছে।
-
সিরিয়ায় আইএস জঙ্গিদের দিয়ে আবারও খেলতে চায় যুক্তরাষ্ট্র
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১১:০৭মুসলিম রাষ্ট্র সিরিয়াকে নিয়ে মার্কিন খেলার যেন শেষ নেই। সিরিয়ায় বাশার আসাদ সরকারের বিরুদ্ধে জঙ্গিরা যখন ব্যর্থ তখন ইসরাইলকে দিয়ে দেশটিতে হামলা জোরদার করা হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র পরাজিত জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশকে আবারও পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-
শস্য চুক্তির বিষয়ে আলোচনার জন্য রাশিয়ার দরজা উন্মুক্ত
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১১:০০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছেন, কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানির বিষয়ে আলোচনার জন্য মস্কোর অবস্থান খুবই খোলামেলা। গতকাল (সোমবার) রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সঙ্গে এক বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট পুতিন।
-
রুশ ড্রোন রোমানিয়ায় আঘাত হেনেছে: দাবি কিয়েভের, রোমানিয়ার অস্বীকার
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ০৬:৪৭ইউক্রেনের একটি বন্দরে রাশিয়ার নিক্ষিপ্ত ড্রোন প্রতিবেশী দেশ রোমানিয়ায় আঘাত হেনেছে বলে দাবি করেছে কিয়েভ। তবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ রোমানিয়া সরকার দেশটিতে কোনোরকম হামলা হওয়ার কথা অস্বীকার করেছে।
-
সমরাস্ত্র বিক্রি নিয়ে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন কিম জং-উন
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ০৬:৪৩উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চলতি মাসে রাশিয়া সফরে যাচ্ছেন বলে মার্কিন গণমাধ্যমগুলো খবর দিয়েছে। এ সফরে তিনি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ব্যাপারে আলোচনা করবেন।
-
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউক্রেন ট্রাজেডির পুনরাবৃত্তি হতে দেবেন না: চীন
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ০৬:১৩চীন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে এই বলে সতর্ক করে দিয়েছে যে, বহিঃশক্তিগুলো তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এ অঞ্চলে বিরোধের বীজ বপন করার যে চেষ্টা করছে তা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যেন দূরে থাকে।
-
ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সসহ স্পিডবোট ডুবিয়ে দিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান
সেপ্টেম্বর ০৪, ২০২৩ ১৫:২৬রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সসহ চারটি স্পিডবোট ধ্বংস করে দিয়েছে। এসব স্পিডবোটে করে ইউক্রেনের সেনারা ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম এলাকায় অবতরণ করার চেষ্টা করছিল।
-
সন্ত্রাসবাদ ইস্যুতে তালেবানের সাথে পাকিস্তান সরকারের উত্তেজনা বাড়ছে
সেপ্টেম্বর ০৪, ২০২৩ ০৭:০৩তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।