-
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ভেনিজুয়েলার সংসদে প্রস্তাব পাস
মে ২২, ২০২২ ১৫:০৯ফিলিস্তিনি ভূখণ্ড ও জাতির প্রতি সংহতি প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে ভেনিজুয়েলার জাতীয় সংসদ। ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ভেনিজুয়েলার সংসদ সদস্য কামলা গালিয়ানু।
-
চীনের সঙ্গে সম্পর্ক বিনষ্টের কোনো তৎপরতাই সহ্য করা হবে না: পাকিস্তান
মে ২২, ২০২২ ১৪:৩২পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, চীনের সঙ্গে সুসম্পর্ক বিনষ্টের চেষ্টাকারীদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি আজ (রোববার) চীনের গুয়াংজু শহরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
ইউক্রেনের আরও ১১ ড্রোন ধ্বংস করল রাশিয়া
মে ২২, ২০২২ ১৪:০২রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনের আরও ১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
-
বাইডেন, ব্লিঙ্কেন ও বার্নসের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিল রাশিয়া
মে ২২, ২০২২ ১১:৫১মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের রাশিয়ায় প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে বিশ্বের দুই প্রধান সামরিক শক্তির মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এ পদক্ষেপ নিল রাশিয়া।
-
ইসরাইলি বর্বরতা: ২০২২ সালের প্রথম ৫ মাসে ২০ ফিলিস্তিনির শাহাদাত
মে ২২, ২০২২ ১১:১৫বর্বর ইসরাইলি সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের ২০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে গত এক সপ্তাহ ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন তিন ফিলিস্তিনি।
-
সহিংসতা বাড়ছে আফগানিস্তানে: নতুন গ্রুপের আত্মপ্রকাশ
মে ২১, ২০২২ ১৩:৪৮'তেহরিকে আজাদি আফগানিস্তান' নামের একটি গ্রুপ সম্প্রতি বালখ প্রদেশের মাজার শরীফে চার নম্বর নিরাপত্তা জোনে বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। তালেবান বিরোধী হিসেবে পরিচিত এই গ্রুপ দাবি করেছে তাদের ওই হামলায় দশ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। তবে তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে এতে শুধুমাত্র তিন জন আহত হয়েছে।
-
রাশিয়ার সস্তা তেলের দিকে চীনের নজর
মে ২১, ২০২২ ১৩:১৭রাশিয়া থেকে বাড়তি তেল কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে আলোচনা করছে চীন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ চলতি সপ্তাহে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে চীনের ব্যবসায়ীদেরকে ইউয়ানের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ দেয়া হবে বলে প্রস্তাব দেয়া হয়েছে।
-
রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে যাচ্ছে জার্মানি এবং ইতালি
মে ২১, ২০২২ ১২:৫২রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়ে রাজি হয়েছে জার্মানি এবং ইতালি। এজন্য রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার জন্য জার্মানি এবং ইতালির সরকার তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে অনুমতি দিয়েছে।
-
বাইডেনের সফরের মধ্যে সিউলে শত শত মানুষের বিক্ষোভ
মে ২১, ২০২২ ১০:২২মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। সিউলের যে হোটেলে বাইডেন অবস্থান করছেন তার বাইরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কোরীয় উপদ্বীপে যুদ্ধের উসকানি দেয়ার অভিযোগে দক্ষিণ কোরিয়ার জনগণ এ বিক্ষোভ দেখান।
-
ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া
মে ২১, ২০২২ ০৯:৫৬রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে ফিনল্যান্ডের সঙ্গে মস্কোর সম্পর্ক মারাত্মক টানাপড়নের মধ্যে পড়েছে।