-
মারিউপোলে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি; শহর ছাড়ছেন অবশিষ্ট বেসামরিক মানুষ
মে ০৩, ২০২২ ১১:৩৫ইউক্রেনের মারিউপোলে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শহরের অবশিষ্ট বেসামরিক লোকদের অন্যত্র সরিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
-
বহু বিদেশি অফিসার ও ভাড়াটে লোকজন ইউক্রেনে যুদ্ধ করছে: ল্যাভরভ
মে ০২, ২০২২ ১৫:৪৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে বহু বিদেশি সেনা অফিসার এবং ভাড়াটে লোকজন রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
-
রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ভীষণ খেপেছে ইসরাইল
মে ০২, ২০২২ ১৪:৪৬জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ইহুদি রক্তের ছিলেন বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যে মন্তব্য করেছেন তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরাইল।
-
মার্কিন নেতাদের পুতিন মোটেই সম্মান করেন না: ট্রাম্প
মে ০২, ২০২২ ১৪:০৭সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদমই আমেরিকার নেতাদেরকে সম্মান করেন না। এই সম্মান না থাকার কারণে রাশিয়া সবসময় পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে চলেছে।
-
সাধারণ ক্ষমা থেকে সরে এসে বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি তালেবানের
মে ০২, ২০২২ ১৩:৪৩আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণার নীতি থেকে সরে এসে এবার বিরোধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে।
-
ইউক্রেনে সেনা মোতায়েন করতে চান মার্কিন কংগ্রেসম্যান
মে ০২, ২০২২ ১৩:২৫মার্কিন রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদ সদস্য অ্যাডাম কিনজিঙ্গার ঘোষণা করেছেন যে, ইউক্রেনে আমেরিকার সেনা পাঠানোর জন্য তিনি একটি প্রস্তাব উত্থাপন করবেন। ইউক্রেনের মাটিতে রাশিয়া রাসায়নিক, জীবাণু কিংবা পরমাণু অস্ত্র মোতায়েন করলে তা মোকাবেলা করবে এসব মার্কিন সেনা।
-
ইউরোপের ১০ দেশ গোপনে রাশিয়ার কাছ থেকে রুবলে গ্যাস কিনছে
মে ০২, ২০২২ ০৯:১০ইউরোপীয় ইউনিয়নভুক্ত বহু দেশের নেতারা প্রকাশ্যে যদিও বলছেন যে, তারা রাশিয়ার কাছ থেকে রুবলে গ্যাস কিনবেন না কিন্তু প্রকৃতপক্ষে তারা গোপনে রাশিয়ার মুদ্রাতেই গ্যাস কিনছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ গার্জেলি গুলিয়াস গতকাল রোববার এক রেডিও অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন।
-
শত্রু দেশগুলোর রাশিয়ায় থাকা সম্পদ আটক করতে পারে মস্কো
মে ০২, ২০২২ ০৮:০৫মস্কো বলেছে, যেসব শত্রু দেশের সম্পদ রাশিয়ায় রয়েছে সেসব দেশের সম্পদ বাজেয়াপ্ত করতে পারে সরকার। আমেরিকায় আটক রাশিয়ার ধনকুবেরদের সম্পদ বিক্রি করে ইউক্রেনকে দেয়ার বিষয়ে আমেরিকা যে প্রস্তাব বিবেচনা করছে তার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া শত্রু দেশের সম্পদ আটক করতে পারে।
-
পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার চেষ্টা ত্যাগ করেনি রাশিয়া: ল্যাভরভ
মে ০২, ২০২২ ০৬:০১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্ভাব্য পরমাণু যুদ্ধ সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি নাকচ করে দিয়ে বলেছেন, একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার প্রচেষ্টা এক মুহূর্তের জন্যও ত্যাগ করেনি রাশিয়া। তিনি ইতালির নিউজ চ্যানেল মিডিয়া স্যাটকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, মস্কো যখন পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার প্রচেষ্টারত তখন পশ্চিমা গণমাধ্যমগুলো রাশিয়ার হুমকির অপব্যাখ্যা করছে।
-
তালেবান সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়
মে ০২, ২০২২ ০১:৫৪আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি গতকাল (রোববার) কাবুলে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত সাইয়্যেদ হাসান মোরতাজাভির সঙ্গে সাক্ষাতে একথা জানান।