বিশ্ব
  • পশ্চিমা অস্ত্রের আরো চালান ধ্বংস করল রাশিয়া

    পশ্চিমা অস্ত্রের আরো চালান ধ্বংস করল রাশিয়া

    মে ০১, ২০২২ ১৪:১৭

    রাশিয়া জানিয়েছে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নতুন নতুন যে সমস্ত অস্ত্রের চালান পাঠিয়েছে তার বিরাট অংশ তারা ধ্বংস করে দিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তখনই রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা অস্ত্র ধ্বংসের এই তথ্য জানানো হয়।

  • রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড

    রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড

    মে ০১, ২০২২ ১২:৪৫

    ফিনল্যান্ড সরকার এবং সে দেশের বিভিন্ন কোম্পানি রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী তিন সপ্তাহের কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে দেশটি -এমন খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

  • ন্যাটো জোটের যুদ্ধ মহড়ায় যোগ দেবে না তুরস্ক: গণমাধ্যম

    ন্যাটো জোটের যুদ্ধ মহড়ায় যোগ দেবে না তুরস্ক: গণমাধ্যম

    মে ০১, ২০২২ ১২:০৬

    গ্রিসে অনুষ্ঠেয় ন্যাটো সামরিক জোটের মহড়ায় তুরস্ক অংশ নেবে না। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম গতকাল (শনিবার) এ খবর দিয়েছে।

  • ইউক্রেনকে আরো অস্ত্র দেয়ার অঙ্গীকার করল ফ্রান্স

    ইউক্রেনকে আরো অস্ত্র দেয়ার অঙ্গীকার করল ফ্রান্স

    মে ০১, ২০২২ ১০:০৩

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য আরও অস্ত্র সরবরাহ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য মানবিক সহায়তাও বাড়ানোর কথা বলেছেন।

  • ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক সমঝোতায় বাধা দিচ্ছে ন্যাটো’

    ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক সমঝোতায় বাধা দিচ্ছে ন্যাটো’

    মে ০১, ২০২২ ০৫:৩০

    রাশিয়া যাতে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান সমাপ্ত করতে না পারে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সে চেষ্টা করছে। চীনা বার্তা সংস্থা শিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

  • ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রথম মার্কিন সেনা নিহত

    ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রথম মার্কিন সেনা নিহত

    মে ০১, ২০২২ ০১:৩২

    ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রথম একজন মার্কিন নাগরিক নিহত হয়েছে। সাবেক মার্কিন মেরিন সেনা উইলি জোসেফ (২২) গত সোমবার নিহত হয়। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় এই প্রথম কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেল।

  • রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাল ইউক্রেন

    রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাল ইউক্রেন

    মে ০১, ২০২২ ০১:০৯

    ইউক্রেনের একটি জঙ্গিবিমানের রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছে মস্কো। রাশিয়ার ব্রাইয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ এ খবর জানিয়ে বলেছেন, শনিবার রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় ইউক্রেনের একটি জঙ্গিবিমানের অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করে।

  • ইউক্রেনের সেনাদেরকে ইউরোপে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা

    ইউক্রেনের সেনাদেরকে ইউরোপে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা

    এপ্রিল ৩০, ২০২২ ১৪:০৫

    ইউক্রেনের সেনা সদস্যদেরকে ইউরোপের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ তথ্য দিয়েছেন।

  • ৫০ ভাগ পরমাণু বিদ্যুতকেন্দ্র বন্ধ করে দিল ফ্রান্স

    ৫০ ভাগ পরমাণু বিদ্যুতকেন্দ্র বন্ধ করে দিল ফ্রান্স

    এপ্রিল ৩০, ২০২২ ১৩:৩৬

    ফ্রান্স তার পরমাণু বিদ্যুৎকেন্দ্রের শতকরা ৫০ ভাগ চুল্লি বন্ধ করে দিয়েছে। দেশটিতে মোট ৫৬টি পরমাণু চুল্লি ছিল যার ২৮টি বন্ধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণে ত্রুটির কারণে এসব চুল্লি বন্ধ করা হয়।