-
৫০ ভাগ পরমাণু বিদ্যুতকেন্দ্র বন্ধ করে দিল ফ্রান্স
এপ্রিল ৩০, ২০২২ ১৩:৩৬ফ্রান্স তার পরমাণু বিদ্যুৎকেন্দ্রের শতকরা ৫০ ভাগ চুল্লি বন্ধ করে দিয়েছে। দেশটিতে মোট ৫৬টি পরমাণু চুল্লি ছিল যার ২৮টি বন্ধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণে ত্রুটির কারণে এসব চুল্লি বন্ধ করা হয়।
-
‘হুমকি সৃষ্টি হলে উত্তর কোরিয়া আগেভাগেই পরমাণু হামলা চালাবে’
এপ্রিল ৩০, ২০২২ ১১:৫১উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের জন্য যদি বড় রকমের কোনো ঝুঁকি সৃষ্টি হয় তাহলে পিয়ংইয়ং আগেভাগেই শত্রুর বিরুদ্ধে পরমাণু হামলা চালাবে।
-
‘এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার মার্কিন আকাঙ্ক্ষা থেকে ইউক্রেন সংকট সৃষ্টি’
এপ্রিল ৩০, ২০২২ ১১:০৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ার ব্যাপারে আমেরিকার যে আকাঙ্ক্ষা রয়েছে তার কারণেই ইউক্রেনের চলমান সঙ্কট সৃষ্টি হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ এই মন্তব্য করেন। তার এ সাক্ষাৎকার আজ (শনিবার) প্রকাশিত হয়েছে।
-
আমেরিকা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত ও রাশিয়াকে দুর্বল করতে চায়: চীন
এপ্রিল ৩০, ২০২২ ০৫:৩০আমেরিকা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করার মাধ্যমে রাশিয়াকে দুর্বল করে ফেলতে চায় বলে অভিযোগ করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান শুক্রবার বেইজিং-এ সাংবাদিকদের ডেইলি ব্রিফিং-এর সময় এ অভিযোগ করেন।
-
আমেরিকা যেন আফগানিস্তানে নাক না গলায়: হেবাতুল্লাহ আখুন্দজাদা
এপ্রিল ৩০, ২০২২ ০১:১৭আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদা তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি গতকাল (শুক্রবার) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান।
-
কাবুলের শিয়া মসজিদে বোমা হামলা: নিহত ৫০ আহত শতাধিক
এপ্রিল ৩০, ২০২২ ০০:৩৮আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫০ মুসল্লি নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে দু’টি আলাদা বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার একদিন পর কাবুলে এ হামলা চালানা হলো।
-
ফিলিস্তিনি সংগ্রামের অগ্রগতিতে বিশ্ব-কুদস দিবসের সাফল্যের রহস্য
এপ্রিল ২৯, ২০২২ ১৫:৪০আজ বিশ্ব কুদস দিবস। মুসলমানদের প্রথম কিবলা তথা আল-আকসা মসজিদের শহর বায়তুল মুকাদ্দাসসহ গোটা ফিলিস্তিনকে ইহুদিবাদী ইসরাইলের হাত থেকে মুক্ত করতে গণ-সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে মরহুম ইমাম খোমেনীর আহ্বানে চালু হয়েছে এই দিবস।
-
বিশ্ব-কুদস দিবস ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের স্মারক: মার্কিন লেখক
এপ্রিল ২৯, ২০২২ ১২:২০বিশ্ব-কুদস দিবস ইহুদিবাদী ইসরাইলের আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করাসহ তাদের মানবতাবিরোধী অপরাধের কথা স্মরণ করিয়ে দেয়।
-
ইউক্রেনের পরমাণু স্থাপনার উপর রুশ ক্ষেপণাস্ত্র; তদন্ত করছে আইএইএ
এপ্রিল ২৯, ২০২২ ০৬:৫০ইউক্রেনের একটি পরমাণু স্থাপনার উপর দিয়ে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র চলে গেছে বলে জানিয়েছে কিয়েভ সরকার। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি বলেছেন, ইউক্রেন সরকার তার সংস্থার কাছে এরকম একটি অভিযোগ লিখিতভাবে জানিয়েছে এবং অভিযোগটি তদন্ত করে দেখছে আইএইএ।
-
চার দেশ রুবলের মাধ্যমে পরিশোধ করছে গ্যাসের দাম
এপ্রিল ২৮, ২০২২ ১৫:৪৯ইউরোপের চারটি দেশ রুবলের মাধ্যমে রাশিয়াকে গ্যাসের দাম পরিশোধ করা শুরু করেছে। রাশিয়ার প্রধান গ্যাস রপ্তানিকারক কোম্পানি গজপ্রমের একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ খবর দিয়েছে।