'দেশের সকল শিল্প-কলকারখানায় প্রতিদিন চার ঘণ্টা গ্যাস ব্যবহার বন্ধ থাকবে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i106486-'দেশের_সকল_শিল্প_কলকারখানায়_প্রতিদিন_চার_ঘণ্টা_গ্যাস_ব্যবহার_বন্ধ_থাকবে'
দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম বিবিয়ানায় ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলন সাময়িক বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের জোগানের সংকট দেখা দেয়। যার প্রভাব পড়ে রাজধানী ঢাকায়।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ১১, ২০২২ ১৮:৫০ Asia/Dhaka
  • 'দেশের সকল শিল্প-কলকারখানায় প্রতিদিন চার ঘণ্টা গ্যাস ব্যবহার বন্ধ থাকবে'

দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম বিবিয়ানায় ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলন সাময়িক বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের জোগানের সংকট দেখা দেয়। যার প্রভাব পড়ে রাজধানী ঢাকায়।

এ সংকটের মুখে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা আগামী দুই সপ্তাহ দেশের সকল শিল্প-কলকারখানায় প্রতিদিন চার ঘণ্টা গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। মূলত রোজায় গ্যাস সংকটে পড়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পেট্রোবাংলা।

আজ সোমবার (১১ এপ্রিল) বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সভায় প্রতিমন্ত্রী বলেন, রমজানের এ সময় বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়ে। তাই আগামী ১৫ দিন এ সময়টুকু সব শিল্প-শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন  প্রতিমন্ত্রী

এ অবস্থায় পেট্রোবাংলা  বলেছে, রমজান উপলক্ষে ১২ এপ্রিল মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকলে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটর করবে। সাময়িক এই অসুবিধার জন্য পেট্রোবাংলা দুঃখ প্রকাশকরেছে।  প্রসঙ্গত, রমজান মাসের প্রথম দিন থেকেই গ্যাস সংকটে পড়ে দেশ। বিশেষ করে রাজধানীর বহু এলাকায় গ্যাস একেবারেই ছিল না। এ নিয়ে কয়েকদিন চরম ভোগান্তির পর বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।