আন্দামানে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘আসানি’
আগামী সপ্তাহে ১০-১২ মে বাংলাদেশ সহ বঙ্গোপ সাগরীয় উপকুলে আঘাত হান্তে পারে শক্তিশালি ঘুর্নিঝড় আসানি।
বাংলাদেশের আবহাওয়া অফিসের তথ্যমতে ৬ মে শুক্রবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। লঘুচাপটি তৈরি হলে সেটি পরবর্তীতে সুনির্দিষ্ট লঘুচাপের পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ঝড়ের আগাম নামকরন করা হয়েছে “আসানি”। এটি শ্রীলংকার দেওয়া নাম যার অর্থ আজ পর্যন্ত বিশ্লেষনে ধারনে করা হছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলে চলতি মাসের ১০-১২ মের মধ্যে আঘাত হানতে পারে।
বৃহস্পতিবার (৫ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ সাংবাদিকদের বলেন, দক্ষিণ আন্দামান সাগরের সম্ভাব্য লঘুচাপটি এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এর গতিপথ একেক সময় একেক দিকে দেখাচ্ছে। এ জন্য বলা মুশকিল, এটিপুর্নাংগ শক্তি নিয়ে কোন দিকে ধাবিত হবে। তবে আমাদের প্রাথমিক হিসাব অনুযায়ী এটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশে আসবে।
বাংলাদেশে প্রবেশ করলে ঘূর্ণিঝড়টি কোন দিকে আঘাত হানতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না, এটি কোন দিকে আঘাত হানবে। যে কোনো দিকে আঘাত হানতে পারে। এ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পশ্চিম অঞ্চলে যেতে পারে আবার পূর্বাঞ্চলেও যেতে পারে।
এর আগে গত ২ মে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, আন্দামান সাগরে এই লঘুচাপটির জন্ম হবে শুক্রবার থেকে শনিবারে মধ্যে। বাংলাদেশ থেকে এর দূরত্ব হবে আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটার। এই লঘুচাপ পরে ঘূর্ণিঝড় হবে কি না সেটি এ মুহূর্তে বলা কঠিন।
এর আগে গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহে আসানি’র আগমন বার্তা ঘোষনা করেছিল ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে মাছধরা জেলেদের সতর্ক করা সহ উপকূলের উদ্ধারকারীদেরও প্রস্তুত রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিপদ কেটে গিয়েছিল। ##
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।