করতোয়ায় নৌকা ডুবি: নিহত বেড়ে ৬৫
https://parstoday.ir/bn/news/bangladesh-i113786-করতোয়ায়_নৌকা_ডুবি_নিহত_বেড়ে_৬৫
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় একের পর এক ভেসে উঠছে নিখোঁজদের লাশ। সোমবার গভীর রাত থেকে আজ বেলা ২টা পর্যন্ত আরও ১৫ জনের লাশ উদ্ধার হয়েছে। বোদা উপজেলার আউলিয়া ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত তিনদিনে লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৩:১৯ Asia/Dhaka
  • করতোয়ায় নৌকা ডুবি: নিহত বেড়ে ৬৫

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় একের পর এক ভেসে উঠছে নিখোঁজদের লাশ। সোমবার গভীর রাত থেকে আজ বেলা ২টা পর্যন্ত আরও ১৫ জনের লাশ উদ্ধার হয়েছে। বোদা উপজেলার আউলিয়া ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত তিনদিনে লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন।

দুর্ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় এসব তথ্য নিশিত করে বলেন, ৫০ জনের লাশ উদ্ধারের পর সোমবার রাতে অভিযান স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার ভোর ৬টা থেকে আবার নদীতে তল্লাশি শুরু করেন উদ্ধারকর্মীরা। বেলা ২টা পর্যন্ত বোদা উপজেলার আউলিয়া ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে মোট ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজন বাদে সবার পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা।

পঞ্চগড় এবং আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলে ৯ জন ডুবুরি অংশ নিচ্ছেন তল্লশিতে। নিখোঁজদের সন্ধানে আওলিয়া ঘাটসহ করতোয়ার বিভিন্ন অংশে ছুটে বেড়াচ্ছেন স্বজনরা।

উল্লেখ্য, রোববার দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের  মহালয়া উপলক্ষে ধর্মসভায় যাওয়ার সময় পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। 

ইতোমধ্যে  নিহত সদস্যের প্রতিটি পরিবারকে লাশ সৎকারের জন্য জেলা প্রশাসনের #

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।