ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে মিথ্যাচার করেছে সরকার: অভিযোগ বিএনপির
https://parstoday.ir/bn/news/bangladesh-i118602-ডোনাল্ড_লুর_ঢাকা_সফর_নিয়ে_মিথ্যাচার_করেছে_সরকার_অভিযোগ_বিএনপির
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৩ ১৫:০৪ Asia/Dhaka
  • ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে মিথ্যাচার করেছে সরকার: অভিযোগ বিএনপির

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার যা মার্কিন দূতাবাসের বিবৃতিতেই প্রমাণিত

ফখরুল বলেন, র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আমরা আনন্দিত নই, এটা আমাদের জন্য লজ্জাজনক নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে

সংবাদ সম্মেলনে বিএনপির কর্মসূচির সময় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করার তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল তিনি বলেন, একই দিনে কর্মসূচি দিলে কোনো পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে

বিরোধী দলকে দমন করতে ইসরায়েল থেকে নজরদারি প্রযুক্তি কেনা হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, মুঠোফোন ইন্টারনেট যোগাযোগের ওপর নজরদারির জন্য ইসরাইলি কোম্পানির কাছ থেকে প্রযুক্তি কেনা হয়েছে বলে দেশ-বিদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যা গভীর উদ্বেগের একই সঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আড়িপাতার বিষয়ে আইন প্রণয়নের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়

মির্জা ফখরুল বলেন, অনির্বাচিত সরকার অবৈধ উপায়ে দখল করা ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে বিরোধীদলের নেতাকর্মীদের নজরদারিতে রাখতে এসব প্রযুক্তি ক্রয় আড়িপাতার আইন প্রণয়ন করতে চলেছে এই ভয়াবহ নিবর্তনমূলক আইন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অগণতান্ত্রিক আচরণ জনগণের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার কেড়ে নিতে সহায়ক ভূমিকা রাখছে অবিলম্বে এসব প্রযুক্তি ক্রয় আইন প্রণয়নের অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।