গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i12193-গণগ্রেফতারের_প্রতিবাদে_শনিবার_সারাদেশে_বিএনপির_বিক্ষোভ
বাংলাদেশে গণগ্রেফতারের প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সারাদেশে সাঁড়াশি অভিযানে জঙ্গি ও সন্ত্রাসী গ্রেপ্তারের নামে সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে এমন অভিযোগ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৬ ১২:৪৫ Asia/Dhaka
  • গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশে গণগ্রেফতারের প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সারাদেশে সাঁড়াশি অভিযানে জঙ্গি ও সন্ত্রাসী গ্রেপ্তারের নামে সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে এমন অভিযোগ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি। গত ছয় দিনে সাঁড়াশি অভিযানে সারাদেশে বিএনপি ও অঙ্গদলের প্রায় ২ হাজার ৬৮২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন রিজভী।

এ সময়, দেশের অস্থিতিশীল পরিস্থিতি প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে স্বস্তি দেয়, এমন মন্তব্য করে তিনি বলেন, দেশে যত অরাজকতার কুজ্ঝটিকা পরিব্যাপ্ত হবে ততোই শেখ হাসিনার জন্য মঙ্গলজনক। দেশের অস্থিতিশীল পরিস্থিতি প্রধানমন্ত্রীকে স্বস্তি দেয়। তার টিকে থাকা নিশ্চিত হয়। মানুষ তার অবৈধ ক্ষমতা গ্রহণ নিয়ে মাথা ঘামাবে না, এটাই তো তিনি মনেপ্রাণে চান।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, এই ভোটারবিহীন সরকারের আমলেই কারাগারে বন্দী জঙ্গিরা পুলিশের সহায়তায় পালিয়ে যেতে সক্ষম হয়। গত বিএনপি সরকারের আমলে যে জঙ্গিদেরকে ধরে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, তাদের অনেককে এই সরকারের আমলে মুক্তি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ সরকারের কারণেই কারাগার থেকে অনেক জঙ্গি হত্যার নির্দেশ পাঠায় আর আইনশৃংখলাবাহিনী নিরীহ ও নিরপরাধ মানুষকে হয়রানি আর গ্রেফতার বাণিজ্যে লিপ্ত থাকে। জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে সাঁড়াশি অভিযান চালিয়ে সরকার দেশকে জঙ্গিদের কারখানা হিসেবে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৬