২১ আগস্টের গ্রেনেড হামলা একটি কলঙ্কময় অধ্যায়: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i17776-২১_আগস্টের_গ্রেনেড_হামলা_একটি_কলঙ্কময়_অধ্যায়_মির্জা_ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্টের গ্রেনেড হামলার দিনটিকে এদেশের রাজনীতির 'কালো' দিন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “একুশে আগস্টে একটি বর্বরতার সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি একটি কলঙ্কময় অধ্যায়।”
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২১, ২০১৬ ১০:৪০ Asia/Dhaka
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্টের গ্রেনেড হামলার দিনটিকে এদেশের রাজনীতির 'কালো' দিন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “একুশে আগস্টে একটি বর্বরতার সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি একটি কলঙ্কময় অধ্যায়।”

আজ (রোববার) দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সাগর-রুনি মিলনায়ত‌নে বাংলা‌দেশ ন্যা‌পের সা‌বেক চেয়ারম্যান শ‌ফিকুল গনি স্বপ‌নের সপ্তম মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে এক স্মরণসভায় তি‌নি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, '২১ আগস্ট এদেশের রাজনীতির ইতিহাসে কালো দিন। এদিন এক‌টি দ‌লের ২২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এটি এক‌টি বর্বরতম হত্যাকাণ্ড। আমি তা‌দের আত্মার প্র‌তি সম‌বেদনা ও মাগ‌ফিরাত কামনা কর‌ছি।' তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

এ সময় তি‌নি অভিযোগ করেন, বাংলা‌দেশকে জ‌ঙ্গিবাদী রাষ্ট্রে প‌রিণত করার চেষ্টা চল‌ছে। দেশ‌কে ব্যর্থ রাষ্ট্র বানা‌নোর ষড়যন্ত্র চল‌ছে। এ প‌রি‌স্থি‌তি‌তে বেগম খা‌লেদা জিয়া জাতীয় ঐক্যর ডাক দি‌য়েছেন, উগ্রবাদ-জ‌ঙ্গিবাদ প্রতি‌রো‌ধের জন্য। এটা কোনো নির্বাচনি বা সরকার গঠ‌নের ঐক্য নয়। কিন্তু এক‌টি মহল এ ঐক্য নি‌য়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দি‌চ্ছে।'

এ সময় অল্প ক‌য়েক দি‌নের ম‌ধ্যে জাতীয় ঐক্য গঠন সম্ভব হ‌বে বলেও মন্তব্য করেন তিনি।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে ফখরুল বলেন, “রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোনোদিন হতো না যদি না এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো। কারণ জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। তাই এ সরকার যখন যা ইচ্ছা তাই করে। আমার প্রতিবেশীর সঙ্গে আমি ভালো ব্যবহার করব, কিন্তু তার মানে এই নয় আমি তাকে সবকিছু দিয়ে দেব। বিনিময়ে আমাদের কিছুই দেবে না তা ভালোবাসা হতে পারে না।”

তিনি বলেন, দেশে শান্তির জন্য আমরা বহুদলীয় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম। আমরা দেশের গণতন্ত্রের মূল্যবোধকে বিশ্বাস করি, কৃষ্টি ও স্বকীয়তাকে বিশ্বাস করি। কিন্তু আজ সেই সংস্কৃতি ও মূল্যবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে।

নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করা হবে মন্তব্য করে তিনি বলেন, যে সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। সেই সরকারকে একটি সুষ্ঠ‍ু নির্বাচনের জন্য বাধ্য করা হবে।

বাংলা‌দেশ ন্যা‌পের চেয়ারম্যান জে‌বেল রহমান গনির সভাপ‌তি‌ত্বে আ‌রও বক্তব্য রা‌খেন- কল্যাণ পা‌র্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইবরা‌হিম বীর প্রতীক, জাগপা সভাপ‌তি শ‌ফিউল আলম প্রধান, জাতীয় পা‌র্টির (কাজী জাফর) মহাস‌চিব মোস্তফা জামাল হায়দার, এন‌ডি‌পির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলা‌দেশ ন্যা‌পের মহাস‌চিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১