বাংলাদেশে হত্যা-গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করবে বিএনপি: রিজভী
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বাংলাদেশে হত্যা আর গুম-খুনের মাধ্যমে সরকারের লোকেরা মানবতাবিরোধী অপরাধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ভবিষ্যতে এসব অপরাধের বিচার করা হবে।
আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও যুবদল আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির এই নেতা এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, যারা ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, যারা গুম করেছে আমাদের সন্তান জনিকে, বন্দুকযুদ্ধের নামে হত্যা করেছে, যারা এমপি সাইফুল ইসলাম হিরুকে গুম করেছে, সেটাও মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধের জন্য এই সরকারের এবং প্রশাসনের যারা দায়ী, তাদেরও মানবতাবিরোধী অপরাধের জন্য বিএনপি বিচার করবে।’
বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা ও দলীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে রিজভী আহমেদ আরো বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের ইঙ্গিতেই মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়েছে। যুবদলের এই মানববন্ধন থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আটক বিএনপির নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০