খালেদা জিয়া প্রতিদিন অসুস্থ হচ্ছেন, তারেকের বিরুদ্ধে অপপ্রচার চলছে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i56320-খালেদা_জিয়া_প্রতিদিন_অসুস্থ_হচ্ছেন_তারেকের_বিরুদ্ধে_অপপ্রচার_চলছে_ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে থাকলে সরকারের একদলীয় শাসন দীর্ঘ করতে পারবে না, ৫ জানুয়ারির মতো একতরফা ভোট করতে পারবে না তাই খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখেছে সরকার। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৫, ২০১৮ ১১:৫৩ Asia/Dhaka
  • মানববন্ধনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম
    মানববন্ধনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে থাকলে সরকারের একদলীয় শাসন দীর্ঘ করতে পারবে না, ৫ জানুয়ারির মতো একতরফা ভোট করতে পারবে না তাই খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখেছে সরকার। 

আজ (বুধবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করেছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। কর্মসূচির নির্ধারিত সময়ের আগেই সকাল ১০টা থেকে মানববন্ধনে দলটির নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন। বেলা ১১টার দিকে হাজারো নেতাকর্মী জড়ো হন।  

মানববন্ধনে দেয়া বক্তৃতায় মির্জা ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়াকে দল ও পরিবারের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি নিজস্ব চিকিৎসকের মাধ্যমে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। কারাগারের মধ্যে প্রতিদিন অসুস্থ হচ্ছেন। প্রতিদিন ক্রমান্বয়ে তার স্বাস্থ্য ভেঙে পড়ছে। 

বিএনপির মানববন্ধন

তিনি বলেন, আমরা বারবার বলছি, তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হোক। বিশেষ করে ইউনাইটেড হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার অত্যন্ত প্রয়োজন। আমরা বারবার বলেছি তার যে ধরনের পরীক্ষা বা এমআরআই করা দরকার তা অন্য হাসপাতালে করা সম্ভব নয়। এটা একমাত্র ইউনাইটেড হাসপাতালে ব্যবস্থা আছে। কারণ তার দুই হাঁটুতে আর্টিফিশিয়ালভাবে প্রতিস্থান করা আছে। সেখানে মেটালিক। সেই কারণ অন্য কোথাও তার এমআরআই করানো সম্ভব না।

বিএনপি মহাসচিব বলেন, এতোবার বলার পরও খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসকদের দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তার পছন্দমত হাসপাতালে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, অপপ্রচার চালানো হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে। তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। সরকার এ বির্তক সৃষ্টি করে নিজেরাই নিজেদের গহ্বরে পড়েছেন। ব্রিটিশ আইনের কোথাও পাসপোর্ট জমা দেওয়ার মধ্যে নাগরিকত্ব বর্জনের কথা নেই। সবসময় পাসপোর্ট রেখেই আশ্রয় প্রার্থনা করেন। অথচ সরকার এ নিয়ে মিথ্যাচার করছে। তিনি কোনোভাবে নাগরিকত্ব বর্জন করেনি। তিনি সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগরিক আছেন।

খালেদা জিয়া ও তারেক রহমান

তারেক রহমানের নাগরিকত্বের ব্যাখ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘প্রলাপ বকা’ ও ‘অপপ্রচার’ বন্ধ করতেও পরামর্শ দেন ফখরুল।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ও খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। খালেদা জিয়ার নেতৃত্বে সংসদ ভেঙে সবার অংশগ্রহণে নির্বাচন করতে বাধ্য করা হবে।

এ প্রসঙ্গে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী রেডিও তেহরানকে জানান, তাদের ডাকা যেকোনো গণতান্ত্রিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগ দিতে চায়  কিন্তু পুলিশি বাধার কারণে তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করতে পারেন না।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২২ এপ্রিল থেকে বিএনপি নতুন সাত দিনের কর্মসূচি শুরু করেছে। তারই অংশ হিসেবে আজ এই মানববন্ধন কর্মসূচি পালন হলো।

মানববন্ধন কর্মসুচি প্রেসক্লাবের সামনে করার ঘোষণা থাকরেও পুলিশি বাধার কারণে  সেখানে করতে না পেরে পরে দলীয় অফিসের সামনে কর্মসূচি পালন করে বিএনপি। এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই বিএনপি কার্যালয়ের আশে-পাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।

নিতাই রায় চৌধুরী

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবেদিন ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/ আশরাফুর রহমান/আবদুর রহমান খান/২৫