প্রধানমন্ত্রী সব জায়গায় বিএনপির ভূত দেখতে পান: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i63583-প্রধানমন্ত্রী_সব_জায়গায়_বিএনপির_ভূত_দেখতে_পান_মির্জা_ফখরুল
শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "আমরা নাকি ছাত্রদের আন্দোলনে উস্কানি দিচ্ছি। আমরা তো প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে আন্দোলনে সমর্থন করেছি। এখনো এই নিরাপদ সড়কের আন্দোলনকে সমর্থন করি। জনগণকে আবারও আহ্বান করব শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য আপনারা এগিয়ে আসুন।"
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৭, ২০১৮ ১২:২৩ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "আমরা নাকি ছাত্রদের আন্দোলনে উস্কানি দিচ্ছি। আমরা তো প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে আন্দোলনে সমর্থন করেছি। এখনো এই নিরাপদ সড়কের আন্দোলনকে সমর্থন করি। জনগণকে আবারও আহ্বান করব শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য আপনারা এগিয়ে আসুন।"

আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সাংবাদিক নির্যাতনবিরোধী সংহতি সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশকে, দেশের মানুষকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সবচেয়ে বেশি, এজন্য আমরা প্রথম থেকে বার বার বলে আসছি, আসুন দল-মত নির্বিশেষে এক হয়ে বুকের ওপর ভর করে বসে থাকা দানবকে সরিয়ে দিই।"

মির্জা ফখরুল আরও বলেন, "রাতের অন্ধকারে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। তাদের অপরাধ তারা নাকি আন্দোলনে উসকানি দিচ্ছে। যৌক্তিক আন্দোলনে সমর্থন জানানোয়, তাদের জামিন আবেদন নাকচ করে রিমান্ডে দিচ্ছে। অথচ যারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, স্টক মার্কেট লুট করেছে তাদের কেউ ধরে না। তদন্ত প্রতিবেদন পর্যন্ত প্রকাশ করে না। কারণ তারা সবাই আওয়ামী লীগের লোক।"

বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জড়িত, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, "প্রধানমন্ত্রী সব জায়গায় বিএনপির ভূত দেখতে পান, তিনি সব জায়গায় জিয়া পরিবারের ভূত দেখতে পান। না হলে ১৯৭৫ সালের ঘটনায় কিভাবে জোর করে তিনি খালেদা জিয়াকে যুক্ত করেন? জিয়াউর রহমানকে যুক্ত করেন?"

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "আপনি রাজনীতিবিদ, আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। আপনার মুখ দিয়ে এ ধরণের কথা কখনোই শোভা পায় না। কিন্তু এটা আপনার স্বভাব। আপনি আপনার স্বভাবের মধ্যে দিয়ে এ ধরনের হাস্যকর কথাবার্তা বলেন। দয়া করে এ ধরণের এটি বন্ধ করুন।"

ড. আব্দুল মঈন খান

সরকার রাজনীতিতে আটকে গেছে: মঈন খান

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, "সরকার দাবা খেলার স্টেলমেন্টের মতো রাজনীতিতে আটকে গেছে। এই অচলাবস্থা থেকে বের হতে পারছে না। এমন অবস্থায় আছে যে, সামনেও এগোতে পারছে না, আবার পেছনেও যেতে পারছে না।"

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, "রাজনীতির অচলাবস্থা থেকে দেশকে মুক্ত করতে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ২০১৪ সালের মতো এক তরফা নির্বাচন করলে এই সংকটের সমাধান হবে না।"#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৭