সরকার করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i81738-সরকার_করোনার_সংক্রমণ_রোধে_সর্বোচ্চ_প্রয়াস_চালিয়ে_যাচ্ছে_ওবায়দুল_কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০২০ ১৩:৪৭ Asia/Dhaka
  • সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে।

আজ (শনিবার)  সকালে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসির গৃহীত পদক্ষেপ ও দিকনির্দেশনামূলক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা জানিয়েছেন সরকারের  সড়ক ও সেতু মন্ত্রী ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার হাত ধরেই দেশে স্থাপিত হয়েছে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন জেলায় স্থাপন করা হয়েছে মেডিকেল কলেজ এবং বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আস্থার সঙ্গে মনোবল দৃঢ় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। তাহলেই করোনার এ অমানিশা কেটে আবারও আমরা চিরচেনা সতেজ পৃথিবীতে, পরিচিত কোলাহলে ফিরতে পারব।’ অনিয়মের বিরুদ্ধে সরকারের যে অবস্থান, তা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়।’

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।