বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i82856-বাংলাদেশে_গত_২৪_ঘণ্টায়_করোনায়_আরো_৩২_জনের_মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪৭৯ জনে। মোট শনাক্ত ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জনে দাঁড়িয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৫:৪২ Asia/Dhaka
  • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪৭৯ জনে। মোট শনাক্ত ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২৩ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ২১ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। 

এতে আরো জানানো হয়, ৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২২৪ টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।