করোনা ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i90392-করোনা_ভ্যাকসিনকে_বিশ্বজনীন_পণ্য_হিসেবে_ঘোষণা_করা_উচিত_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'কোভিড-১৯ মহামারি মোকাবিলায় পারস্পরিক শক্তিশালী অংশীদারিত্ব প্রয়োজন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোভিড-১৯ ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। সবার জন্য ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর করতে সব দেশের একসঙ্গে কাজ করা দরকার।' 
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ২০, ২০২১ ১৬:৫০ Asia/Dhaka
  • ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’র (বিএএফ) উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’র (বিএএফ) উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'কোভিড-১৯ মহামারি মোকাবিলায় পারস্পরিক শক্তিশালী অংশীদারিত্ব প্রয়োজন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোভিড-১৯ ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। সবার জন্য ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর করতে সব দেশের একসঙ্গে কাজ করা দরকার।' 

আজ (মঙ্গলবার) ‘পরিবর্তনের একটি বিশ্ব: বৈশ্বিক গভর্নেন্স শক্তিশালী করা এবং অ্যাডভান্স বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সহযোগিতা’ শীর্ষক চার দিনের বোয়াও ফোরাম ফর এশিয়া’র (বিএএফ) উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বে রেকর্ড করা ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার মহামারি আমাদের মানব ইতিহাসের এক চূড়ান্ত পথে নিয়ে এসেছে এবং সম্ভবত আমাদের সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মহামারির আর্থ-সামাজিক প্রভাব ব্যাপক এবং এখন পর্যন্ত তা বাড়ছে। সুতরাং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক ও আঞ্চলিক অংশীদারিত্বকে আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শেখ হাসিনা তিনটি বিষয়ে মনোনিবেশ করেন- প্রথমত, মহামারির কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য দৃঢ় অংশীদারত্বের প্রয়োজনীয়তা এবং বিশ্বব্যাপী জনসাধারণের পণ্য হিসেবে ঘোষণা করে ভ্যাকসিনগুলো সবার জন্য উন্মুক্ত করা।

দ্বিতীয়ত, প্রযুক্তির শক্তিকে কাজে লাগানোর জন্য একসঙ্গে কাজ করার প্রয়োজনয়ীতা এবং তৃতীয়ত, বিরামবিহীন শারীরিক ও ডিজিটাল সংযোগ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন একসঙ্গে চিন্তা করি, একসঙ্গে কাজ করি এবং একসঙ্গে এগিয়ে যাই।’

শেখ হাসিনা বলেন, মহামারি সংকট চলাকালীন কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী সম্প্রদায়েরর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী বলেন, সব দেশকে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর করার জন্য একসঙ্গে কাজ করা দরকার, যাতে প্রত্যেকের ভ্যাকসিন এবং চিকিৎসার প্রয়োজনীয়তা পূরণ হয়।

শেখ হাসিনা বলেন, ডব্লিউএইচও, জিএভিআই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবশ্যই সদস্য রাষ্ট্রের অধিকার, সাম্য এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, সার্ক, বিমসটেক, এসএএসইসি, বিবিআইএন এবং বিসিআেএম’র মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন আঞ্চলিক যোগাযোগের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।