'দণ্ড মওকুফের ধারাতেই খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i91402-'দণ্ড_মওকুফের_ধারাতেই_খালেদা_জিয়ার_বিদেশ_যাওয়ার_সুযোগ_রয়েছে'
যে ধারায় খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে, সে ধারাতেই তার বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৯, ২০২১ ১৬:২৯ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

যে ধারায় খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে, সে ধারাতেই তার বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার) রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেছেন, সরকার মৃত্যুদণ্ডের আসামিদের মুক্তি দিয়ে দিচ্ছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, কিন্তু একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সবকিছু করা হচ্ছে। এ বিষয়েও পরিবারই যা ভালো মনে করে করবে।

খালেদা জিয়ার চিকিৎসা পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, পরিবার তাকে বিদেশে নিতে আবেদন করেছে। এখন কী পদক্ষেপ নেওয়া দরকার তারাই ঠিক করে নেবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল বলেন, এখন তো হাসপাতালে চিকিৎসকরা নেই। অ্যাটেনডেন্স চিকিৎসক এবং আমাদের চিকিৎসক ডা. জাহিদ আছেন। আমি তাকে (খালেদা জিয়া) দূর থেকে দুই মিনিট দেখেছি। এখন তিনি অক্সিজেনের সহায়তা ছাড়াই শ্বাস নিচ্ছেন।

এর আগে সাজাপ্রাপ্ত আসামির বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। পরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী খালেদা জিয়ার পরিবারের আবেদনটি মঞ্জুর করা যাচ্ছে না। বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তার ভাই শামীম ইস্কান্দারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ মতামত দেয় আইন মন্ত্রণালয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।