আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i97660-আফগানিস্তান_পরিস্থিতি_পর্যবেক্ষণে_রাখছে_বাংলাদেশ
আফগানিস্তানে নব গঠিত তালেবান সরকারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বাংলাদেশ। একই সাথে জাতিসংঘের আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২১ ১৪:২৭ Asia/Dhaka
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

আফগানিস্তানে নব গঠিত তালেবান সরকারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বাংলাদেশ। একই সাথে জাতিসংঘের আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ ঢাকায় পরিবেশিত এক খবরে  বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সপ্তাহব্যাপী অধিবেশনে যোগ দিতে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন নিউইয়র্কে  সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশের এ অবস্থানের কথা জানান।

তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো শত্রুতা ছিল না, বরং তাদের সঙ্গে ঐতিহাসিক বন্ধন ছিল। ঢাকা এখন আশা করে কাবুল সরকার ‘অন্তর্ভুক্তকরণ ও প্রগতিশীল হবে। নতুন আফগান সরকার তাদের দেশের জনগণকে প্রকৃতপক্ষে সহায়তা করলে নিশ্চিতভাবে আমরা তাদের সমর্থন করবো।’

এ সময়  পররাষ্ট্রমন্ত্রী আরও  বলেন, আফগানিস্তানের নতুন সরকারের ধরন পর্যবেক্ষণে এবং তারা কি ধরনের নীতিমালা গ্রহণ করে তা দেখতে ঢাকা সময় নিচ্ছে এবং এ ক্ষেত্রে তাদের পদক্ষেপের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে  আমরা কি করবো।’

তিনি বলেন, ঢাকা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এক আহ্বানে সাড়া দিয়ে ওষুধের মতো আরও অনেক সামগ্রী পাঠিয়ে আফগান জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ।

পররাষ্ট্র মন্ত্রী স্বস্তি প্রকাশ করে বলেন, কেবলমাত্র তিনজন ছাড়া আর কোনো বাংলাদেশি নাগরিক আফগানিস্তানে আটকা পড়েনি।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।