-
'আইএমএফ'র ঋণ পাবার শর্ত হিসেবে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে'
আগস্ট ০৬, ২০২২ ১৩:০৮অনেকটা আকস্মিকভাবে জ্বালানি তেলের মূল্য রেকর্ড পরিমাণ বাড়িয়ে দেওয়ায় দেশব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত রাত ১২ টা থেকে এ মূল্য বৃদ্ধি কার্যকর হবার পরপরই দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় আন্তঃজেলা ও দূরপাল্লার যাত্রী পরিবহন। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীসাধারণ এবং ব্যক্তিগত গাড়ি বা মোটর সাইকেল মালিকেরাও।
-
বাংলাদেশে হঠাৎ বাড়ল সব জ্বালানির দাম, মধ্যরাতে কার্যকর
আগস্ট ০৬, ২০২২ ০৪:৫৫বাংলাদেশে হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বেড়ে হয়েছে প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা। আর অকটেনের দাম বেড়েছে ৫১.৬৮%, প্রতি লিটার কিনতে গুনতে হবে ১৩৫ টাকা।
-
একইদিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর
আগস্ট ০৫, ২০২২ ১১:২২তাইওয়ান নিয়ে চীন -মার্কিন উত্তেজনার মাঝে আগামীকাল (শনিবার) একইদিনে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন । মিশেল জে সিসন বাংলাদেশ ছাড়াও ভারত ও কুয়েত সফর করবেন বলে কথা রয়েছে।
-
শাহ সুলতান বলখী মাহিসাওয়ার এক আধ্যাত্মিক দরবেশ যোদ্ধার কাহিনী
আগস্ট ০৫, ২০২২ ১১:১০বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে সকল আধ্যাত্মিক দরবেশ যোদ্ধা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, শাহ সুলতান বলখী মাহিসাওয়ার । একাদশ শতাব্দিতে আফগানিস্তান থেকে আগত এ মুসলিম ধর্ম প্রচারক প্রথমে সন্দ্বীপে ইসলাম প্রচার করেন এবং পরে পুণ্ড্রবর্ধন (বর্তমান বগুড়া জেলা) অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত করেন।
-
নুরে আলম ও আব্দুর রহিমের হত্যার বিচার করা হবে: মির্জা ফখরুল
আগস্ট ০৪, ২০২২ ১৩:৪৮ভোলায় বিএনপির দুই নেতার নুরে আলম ও আব্দুর রহিম হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
এবার বিশ্বব্যাংক ও এডিবির কাছে ২০০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ
আগস্ট ০৪, ২০২২ ১৩:১০বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবার প্রেক্ষিতে এবার বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ১০০ কোটি ডলার করে ঋণ চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে চড়া জ্বালানি মূল্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব যেভাবে অর্থনীতিতে পড়ছে, তা মোকাবেলার জন্য এ অর্থ দরকার বলে বাংলাদেশের চিঠিতে উল্লেখ করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টির কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
-
'আঞ্চলিক শান্তি রক্ষায় চীনের সঙ্গে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে'
আগস্ট ০৪, ২০২২ ১২:৩৬চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং আশা প্রকাশ করে বলেছেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় চীনের সঙ্গে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।
-
টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণের মামলার মূলহোতা গ্রেপ্তার
আগস্ট ০৪, ২০২২ ১১:১৪টাঙ্গাইলের মধুপুরে মঙ্গলবার যাত্রীবাহী নৈশ কোচে ডাকাতি ও গণধর্ষণের মামলায় মূলহোতা রাজা মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
-
যুগপৎ আন্দোলনে ঐকমত্য গণঅধিকার পরিষদ-বিএনপি
আগস্ট ০৩, ২০২২ ১৩:৩৯বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে সরাতে যুগপৎ আন্দোলনের বিষয়ে বিএনপির সাথে ঐকমত ঘোষণা করছে গণঅধিকার পরিষদ।
-
বাংলাদেশ ৫ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত; ৯ প্রতিষ্ঠান সিলগালা
আগস্ট ০৩, ২০২২ ১২:১১বাংলাদেশে ডলার সংকটের মুখে খোলাবাজারে কারসাজি করায় পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ৪২ মানি এক্সচেঞ্জকে কারণ দর্শাতে বলা হয়েছে।