-
পদ্মা সেতুর ফলে ২১ জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে: শিবচরে শেখ হাসিনা
জুন ২৫, ২০২২ ০৯:৪৭বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতুর ফলে ২১ জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। জনতার শক্তি ছিল আমার শক্তি। আপনাদের শক্তি নিয়ে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি। এ সেতু নির্মাণের মাধ্যমে আপনারা নির্দ্বিধায় পার হতে পারবেন। কারও সন্তান-পিতা হারাতে হবে না। পদ্মা নদী এখন সুন্দরভাবে পার হতে পারবেন। পদ্মা সেতুর জন্য যাঁরা জায়গা দিয়েছেন, তাদের আমরা টাকা দিয়েছি। জায়গা কিনে বাড়ি করে দিয়েছি।’
-
বাঙালি ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জুন ২৫, ২০২২ ০৭:১৭বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আসুন, শপথ নিই, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাঙালি ইতিহাসের বাঁকে বাঁকে অনেক ত্যাগ-তিতীক্ষা রয়েছে। বারবার আঘাত এসেছে। বাঙালি ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে। যতবারই হত্যা করো, জন্মাব আবার। দারুণ সূর্য হব। লিখব নতুন ইতিহাস।’
-
পদ্মা সেতু বাঙালিকে দুর্নীতিমুক্ত বীরের জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী
জুন ২৪, ২০২২ ১৯:৩৭বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়ন বিশ্ব দরবারে দেশ ও জনগণকে আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাঙালি বিশ্বের সামনে নিজেদের ‘দুর্নীতিমুক্ত বীরের জাতি’ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে।
-
পদ্মা সেতুর উদ্বোধনে ব্যাপক প্রস্তুতি: সর্বোচ্চ নিরাপত্তা জোরদার: যুক্তরাষ্ট্রের অভিনন্দন
জুন ২৪, ২০২২ ১৬:১৩বাংলাদেশের গৌরব বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে আগামীকাল ২৫ জুন শনিবার। আগামীকাল সকাল ১০টায় বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আগামীকাল শনিবার শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রী এক বিশাল জনসভায় যোগ দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী ঘোষণা করবেন।
-
বাংলাদেশের বন্যাকবলিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি বিএনপি’র
জুন ২৪, ২০২২ ১৫:২৮বাংলাদেশের সিলেট- সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত অঞ্চলগুলোকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি। আজ শুক্রবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিখোঁজ হওয়া বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর চৌধুরী আলমের খিলগাঁওস্থ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এমন দাবি জানান।
-
সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করছে বিএনপি: শেখ হাসিনা
জুন ২৩, ২০২২ ১৪:৩৮প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করার অভিযোগে বিরোধী বিএনপিকে অভিযুক্ত করেছেন।
-
সিলেট বিমানবন্দর ফের চালু; উত্তরাঞ্চলে নদী-ভাঙ্গন এবং বগুড়া, হবিগঞ্জ ও বিয়ানীবাজারে বন্যা বেড়েছে
জুন ২৩, ২০২২ ১৪:২৫বন্যাকবলিত হয়ে টানা ছয় দিন বন্ধ থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে লন্ডনগামী ফ্লাইট বিজি-২০১ ছেড়ে গেছে।
-
বিএনপি ক্ষমতায় গেলে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন: মির্জা ফখরুল
জুন ২৩, ২০২২ ০৩:৪২বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে কাকে সরকারপ্রধান করবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
-
বিএনপি ক্ষমতায় এলে কাকে সরকারপ্রধান করবে?: শেখ হাসিনা
জুন ২২, ২০২২ ১৫:১৩বিএনপি ক্ষমতায় এলে কাকে সরকারপ্রধান করা হবে ? আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন প্রশ্ন রেখেছেন সাংবাদিকদের সামনে।
-
উজানি ঢলে লণ্ডভণ্ড সিলেটের সীমান্ত উপজেলা!
জুন ২২, ২০২২ ১৪:৪০উজানের প্রবল ঢলে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলো। আসামের প্রবল বন্যার পানি নামছে বরাক দিয়ে। এর সাথে যোগ হয়েছে রাতের বৃষ্টি ।