-
অমীমাংসিত বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা করেছি: শ্রিংলা
ডিসেম্বর ০৭, ২০২১ ১৫:৫৬দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ-বাংলাদেশ ও ভারত-তাদের অমীমাংসিত বিষয়গুলো সুরাহার পাশাপাশি ভৌগোলিগ সংযোগ, ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশবান্ধব জ্বালানি সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছে।
-
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ডা. মুরাদ, গ্রেফতার দাবি রিজভীর
ডিসেম্বর ০৭, ২০২১ ০৯:৩৩বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করা মাত্রই কেবিনেট থেকে তার পদত্যাগ কার্যকর হয়ে যাবে।
-
মুরাদের আপত্তিকর অডিও-ভিডিও সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ
ডিসেম্বর ০৭, ২০২১ ০৯:১৩তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল বক্তব্যসম্বলিত অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সব ভার্চুয়াল প্লাটফর্ম থেকে অডিও-ভিডিও সরাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামীকালের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।
-
আগামীকালের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ
ডিসেম্বর ০৬, ২০২১ ১৯:৪৮বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকালের মধ্যে তাঁকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার রাতে জানিয়েছেন।
-
ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ০৬, ২০২১ ১২:৫১বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একত্রে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
বৃষ্টি উপেক্ষা করে রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত
ডিসেম্বর ০৬, ২০২১ ১২:৪৩দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ১১ দফা দাবির সমর্থনে রাজধানী ঢাকার রামপুরায় কালোব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে।
-
নারীবিদ্বেষী মন্তব্য: তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি, প্রধানমন্ত্রীকে জানাবেন কাদের
ডিসেম্বর ০৬, ২০২১ ১১:২৭জিয়া পরিবারকে নিয়ে দেওয়া বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রতিমন্ত্রীকে তার মন্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।
-
পালাবার পথও পাবেন না : ফখরুলের হুঁশিয়ারি
ডিসেম্বর ০৫, ২০২১ ১৬:৩৩বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে মুক্ত না করেন- তাহলে কোটি কোটি মানুষ রাজপথে নেমে আসবে।
-
নতুন করে বিধিনিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তা ভাবনা নেই: স্বাস্থ্যমন্ত্রী
ডিসেম্বর ০৫, ২০২১ ১৪:৫৬বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন করে বিধিনিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তা ভাবনা নেই।’ তবে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ‘ওমিক্রন’ প্রতিরোধে প্রবাসীদের এ মুহূর্তে দেশে না আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
-
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডিসেম্বর ০৫, ২০২১ ১৪:২০শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান।