-
রোগী বাড়লে অক্সিজেন চ্যালেঞ্জ হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর
জুলাই ০৪, ২০২১ ১২:০২করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেলে অক্সিজেন চ্যালেঞ্জ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান তিনি।
-
বাংলাদেশে টানা সাতদিন ধরে করোনায় শতাধিক ব্যক্তির মৃত্যু
জুলাই ০৩, ২০২১ ১৫:৩৬বাংলাদেশে করোনায় টানা এক সপ্তাহ ধরে দৈনিক শতাধিক ব্যক্তির মৃত্যু ঘটছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন।
-
টিকাদানের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: সংসদে শেখ হাসিনা
জুলাই ০৩, ২০২১ ১৫:১০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জানিয়েছেন, দেশে চলমান টিকাদান কার্যক্রম শেষ হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
-
হাসপাতালে অক্সিজেন ও শয্যার তীব্র সঙ্কট
জুলাই ০২, ২০২১ ১৫:৩৬করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন অতিক্রম হয়েছে। শুক্রবার (২ জুলাই) ছুটির দিন। সকাল থেকেই আষাঢ়ের বৃষ্টি। রাজধানীর সড়কগুলো প্রায় ফাঁকা। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৃষ্টি উপেক্ষা করেই দায়িত্ব পালন করছেন।
-
উত্তরের নদ-নদীতে দ্রুত পানি বাড়ছে, আগাম বন্যার আশংকা
জুলাই ০২, ২০২১ ১৫:২৯কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে নদ-নদীর তীরবর্তী নীচু এলাকাগুলো। বিঘ্নিত হয়ে পড়েছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে এসব এলাকার সবজি ক্ষেত। এছাড়া পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিস্তা নদীর দুই পাড় জুড়ে শুরু হয়েছে ভাঙ্গন।
-
করোনা সংক্রমণের মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ
জুলাই ০২, ২০২১ ১১:০১বাংলাদেশে চলমান করোনা অতিমারির ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই রাজধানী ঢাকায় বাড়ছে মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ১১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৫ জন রোগী।
-
ডেসটিনি গ্রুপের কারাবন্দি এমডি’র ‘জুম মিটিং’: তদন্ত কমিটি, কারারক্ষী প্রত্যাহার
জুলাই ০২, ২০২১ ০৭:৫৪রফিকুল আমিনের সঙ্গে থাকা ৮ কারারক্ষী প্রত্যাহারদুর্নীতি মামলায় কারাগারের তত্ত্বাবধানে হাসপাতালে থাকা অবস্থায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ‘মোবাইল ফোনে জুম মিটিংয়ে অংশ নিয়েছেন’ এমন অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর। সেই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে আট কারারক্ষীকে সরিয়ে নেওয়া হয়েছে।
-
করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু’র রেকর্ড, শনাক্ত ৮৩০১
জুলাই ০১, ২০২১ ১৫:০৯দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে আজ। এর আগে গত ২৭শে জুন দেশে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েদিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন।
-
দেশব্যাপী সাতদিনের বিধি-নিষেধ শুরু: অপ্রয়োজনে বাইরে বেরিয়ে শাস্তি, দুর্ভোগে পোশাক কর্মীরা
জুলাই ০১, ২০২১ ১৪:৪৩করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশব্যাপী সাতদিনের বিধি-নিষেধ শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে। এদিকে বৃষ্টিমূখর আষাঢ়ের দুর্যোগ। এ অবস্থায় বেশীরভাগ মানুষ আজ ঘর থেকে বের হয় নি। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে মহানগরের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি রয়েছেন র্যাব, বিজিবিও সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যেও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে গ্রেপ্তার, জরিমান গোনা বা রাস্তায় দাড় করিয়ে রাখার শাস্তি পেতে হয়েছে অনেককে। খোদ রাজধানীতে পাঁচ শতাধিক ব্যক্তিকে এরকম শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
-
উচ্চমাত্রার সংক্রমণ ভয়ানক কিছুর ইঙ্গিত দিচ্ছে: সেতুমন্ত্রী
জুলাই ০১, ২০২১ ১২:৩৫আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের জীবনের সুরক্ষার জন্য অনিবার্য প্রয়োজনেই এই লকডাউন। লকডাউনে সাময়িক অসুবিধা মেনে নিন। কারণ করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়ায় জনগণের সুরক্ষায় শেখ হাসিনা সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।