-
বাংলাদেশে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত
জুন ২১, ২০২১ ১৪:৫৯বাংলাদেশে করোনা মহামারির মধ্যে প্রধান বিরোধী দল বিএনপি’র নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে আজ সোমবার (২১ জুন)। একই সাথে অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর-২ ,ঝালকাঠি ও সেতাবগঞ্জ পৌরসভায় ভোট।
-
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, বিশ্লেষকের প্রতিক্রিয়া
জুন ২১, ২০২১ ০৮:১৬মিয়ানমারের জনগণের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে গভীর হতাশা ব্যক্ত করেছে বাংলাদেশ। এই প্রস্তাবের পক্ষে ১১৯টি ভোট পড়েছে। বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান, লাওস, থাইল্যান্ড, রাশিয়াসহ ৩৬টি দেশ ভোটদানে বিরত থাকে। আর বিপক্ষে ভোট দেয় একমাত্র দেশ বেলারুশ।
-
বাংলাদেশে মেগা প্রকল্পে গণলুট চলছে- বিএনপি: তারা দেশের উন্নয়ন দেখতে পায় না- আ. লীগ
জুন ২০, ২০২১ ১৫:১০বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, দেশে উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোয় গণলুট চলছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন।
-
ঢাকায় করোনার আরেক ঢেউয়ের আশঙ্কা! ঈদে ঘরমুখো যাত্রা এবং কোরবানির হাট নিয়ন্ত্রণের পরামর্শ
জুন ২০, ২০২১ ১৩:৫৫বাংলাদেশে করোনা সংক্রমণের ৬8তম সপ্তাহ শুরু হয়েছে আজ (২০ জুন রোববার) থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক সপ্তাহে (১৩-১৯ জুন) দেশে আগের সপ্তাহের (৬-১২ জুন) তুলনায় করোনার নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, মৃত্যু এবং সুস্থতার হার সবগুলিই বেড়েছে।
-
বাংলাদেশে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবারও হচ্ছে না
জুন ২০, ২০২১ ১৩:২৩বাংলাদেশে চলমান করোনা সংক্রমণের কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা হচ্ছে না। এ পরীক্ষা বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গত বছরের মতো অটোপ্রমোশন না দিয়ে এ বছর শিক্ষার্থীদেরে বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
-
বাংলাদেশে আতঙ্ক বাড়াচ্ছে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট: বিশ্লেষক প্রতিক্রিয়া
জুন ১৯, ২০২১ ১৫:৫৭বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬৬ জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনে।
-
বাংলাদেশ যাতে টিকা না পায় সেজন্য বিএনপি ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী
জুন ১৯, ২০২১ ১৫:১৩বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, বাংলাদেশ যেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা না পায় সেজন্য বিএনপির বৈদেশিক শাখা তলে তলে ষড়যন্ত্র করছে। আজ শনিবার (১৯ জুন) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সময়ের সাহসী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এমন অভিযোগ করেন।
-
সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা: জাফরুল্লাহ চৌধুরী
জুন ১৯, ২০২১ ১৪:৩১সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে -এমন মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমুখী চিকিৎসা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
-
শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: কাদের
জুন ১৯, ২০২১ ১১:৪০আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১২ বছর আগের পিছিয়ে পড়া বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক ধরে।
-
বাংলাদেশে চীনা সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু: পাচ্ছেন যারা
জুন ১৯, ২০২১ ০৮:০৯বাংলাদেশের রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে চীন সরকারের উপহার দেওয়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল থেকে প্রতি জেলায় অন্তত একটি কেন্দ্রে সিনোফার্মের টিকা দেওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি শুরু করল স্বাস্থ্য অধিদফতর।