-
আদালত থেকে বাড়ি ফিরলেন আবু ত্ব-হা আদনান ও তার দুই সঙ্গী
জুন ১৮, ২০২১ ১৯:৩৯বাংলাদেশের আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ (শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়। মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতের বিচারক কেএম হাফিজুর রহমান এ নির্দেশ দেন।
-
ভারতে নদীর পানিতে মিলছে করোনা ভাইরাসের অস্তিত্ব
জুন ১৮, ২০২১ ১৫:১০আজ শুক্রবার (১৮ জুন) ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকা খবর দিয়েছে, ভারতের গুজরাত রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী সবরমতীর পানিতে পাওয়া গেছে করোনা ভাইরাসের অস্তিত্ব।
-
উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মারাত্মক সংক্রামক করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট
জুন ১৮, ২০২১ ১৫:০৭এক বছরের অধিক সময় ধরে করোনা কবলিত বাংলাদেশের রাজধানীজুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভাইরাসটির মারাত্মক সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের
জুন ১৮, ২০২১ ১২:৫৬বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশিলব এবং কারিগর হচ্ছে বিএনপি।
-
ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে আবু ত্ব-হা আদনান ও তাঁর ৩ সঙ্গীর
জুন ১৮, ২০২১ ১১:৪৭বাংলাদেশের আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তাঁর তিন সঙ্গীর খোঁজ পাওয়া গেছে। আজ (শুক্রবার) ভোরে তারা নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন বলে জানা গেছে। তবে এতদিন তারা কোথায় ছিলেন, কিভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
-
বাংলাদেশে ৪৫ দিনের মধ্যে করোনায় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৪০
জুন ১৭, ২০২১ ১৪:৫২বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। ৪৫ দিনের মধ্যে করোনায় এটি সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৩ মে দেশে ৬৫ জন মারা গিয়েছিল। সবমিলিয়ে পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৪৫ জনের।
-
বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়: কাদের
জুন ১৭, ২০২১ ১০:৪১দীর্ঘ তের বছরের বেশী সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নিয়মিত সমালোচনার ধারাবাহিকতায় সরকারি দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ নতুন কিছু শব্দ চয়ন করে মন্তব্য করেছেন, ‘বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়।’
-
বাংলাদেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে, করণীয় সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ
জুন ১৭, ২০২১ ০৮:৩৫বাংলাদেশের করোনা পরিস্থিতি দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আভাস দিয়েছেন, আগামী সপ্তাহে হয়তো ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোর দিকে সংক্রমণ আর এক দফা বাড়তে শুরু করবে। তখন এসব শহরের হাসপাতালে রোগীর চাপ বাড়বে। পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
-
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘের স্পষ্ট রোডম্যাপ চায় বাংলাদেশ
জুন ১৭, ২০২১ ০৭:১৭মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসংঘকে একটি স্পষ্ট রোডম্যাপ প্রস্তুত করার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ জুন) বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি এ অনুরোধ করেন।
-
জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে সুন্দরবন সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ: বিশ্লেষক প্রতিক্রিয়া
জুন ১৬, ২০২১ ১৬:০৫বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার উপকূলীয় অঞ্চল জুড়ে কৃত্রিম ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টির পাশাপাশি সর্বাধিক অগ্রাধিকার দিয়ে এর জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে সুন্দরবন সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের উন্নয়নে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, সুন্দরবন এবং এর জীববৈচিত্র্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।