-
বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪৫
মার্চ ২৯, ২০২১ ১৪:০২বাংলাদেশে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় গত ৭ মাসের মধ্যে একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৫ জন নারী। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় ৮ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে।
-
করোনার সংক্রমণরোধে বাংলাদেশ সরকারের ১৮ দফা নির্দেশনা, চিকিৎসকের প্রতিক্রিয়া
মার্চ ২৯, ২০২১ ১১:৪২বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ায় পরিপ্রেক্ষিতে জরুরি সেবা–প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা বন্ধ রাখা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম নিষিদ্ধ ঘোষণাসহ আরও কিছু প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনে উচ্চ সংক্রমিত এলাকাতে লকডাউন করার প্রস্তাবও রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনায়।
-
এতো বন্ধুত্ব হলে তিস্তা চুক্তি কই, সীমান্ত হত্যা বন্ধ হয়নি কেন- মির্জা ফখরুলের প্রশ্ন
মার্চ ২৯, ২০২১ ১১:০৭ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের এতো যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু তিস্তা চুক্তি তো হয়নি, সীমান্ত হত্যাও তো চলছেই। শুধুমাত্র বর্ডার ক্রস করার জন্য গুলি করে হত্যার নজির পৃথিবীর কোনও সভ্য দেশে আছে কিনা আমার জানা নেই।’
-
পবিত্র শবে বরাত উপলক্ষে ডিএমপির নির্দেশনা, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাণী
মার্চ ২৯, ২০২১ ০৮:৪৯বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা আজ (সোমবার) দিবাগত রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত উদযাপন করবেন। শবে বরাতের পবিত্রতা রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
-
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ: ৫০০-৬০০ জনের নামে পল্টন থানায় মামলা
মার্চ ২৯, ২০২১ ০৮:২৪বাংলাদেশের রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। ২৬ মার্চ রাতে মামলাটি দায়ের করা হয় বলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন।
-
‘ধর্মীয় উন্মাদনা-উচ্ছৃঙ্খলতা’ বন্ধ না করলে কঠোর অবস্থানে যাবে সরকার
মার্চ ২৮, ২০২১ ১৮:৪১হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠনের চলমান আন্দোলন ঘিরে ‘ধর্মীয় উন্মাদনা ও উচ্ছৃঙ্খলতা’ বন্ধ না করলে সরকার কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ার করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
-
আহত ব্যক্তিদের চিকিৎসা ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানাল হেফাজত
মার্চ ২৮, ২০২১ ১৪:১৬সারা দেশের মাদ্রাসায় ‘হামলা ও জুলুম’ হচ্ছে দাবি করে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সরকারের কাছে অবিলম্বে হামলা বন্ধ, আহত ব্যক্তিদের চিকিৎসা ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় হেফাজত কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলে তিনি সতর্ক করে দেন।
-
বাংলাদেশে বাড়ছে করোনাভাইরাস: স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের
মার্চ ২৮, ২০২১ ১২:১৮বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের উর্দ্ধগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের পরামর্শ দিয়েছেন। আজ গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লিগের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।
-
গত ১২ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী
মার্চ ২৮, ২০২১ ১১:৫২আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১২ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছি। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক দূর যেতে হবে।
-
হেফাজতের হরতালে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিক্ষোভ মিছিল
মার্চ ২৮, ২০২১ ০৭:৫২মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মীদের হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার রাতে রাজধানীর পুরান পল্টনে সাংবাদ সম্মেলন করে সারা দেশে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী।