সমস্ত জনগণের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানোর অঙ্গীকার নতুন প্রেসিডেন্টের 
https://parstoday.ir/bn/news/event-i139352-সমস্ত_জনগণের_প্রতি_বন্ধুত্বের_হাত_বাড়ানোর_অঙ্গীকার_নতুন_প্রেসিডেন্টের
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত মাসুদ পেজেশকিয়ান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, তিনি কাউকেই ফেলে যাবেন না, সবার প্রতি তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। 
(last modified 2026-04-09T12:18:39+00:00 )
জুলাই ০৬, ২০২৪ ১৪:৫৪ Asia/Dhaka
  • সমস্ত জনগণের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানোর অঙ্গীকার নতুন প্রেসিডেন্টের 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত মাসুদ পেজেশকিয়ান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, তিনি কাউকেই ফেলে যাবেন না, সবার প্রতি তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। 

তিনি বলেন, “আমরা সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। আমরা সবাই এই দেশের নাগরিক, ইরানের উন্নয়নের জন্য আমাদের প্রতিটি সুযোগকে কাজে লাগানো উচিত।”

তার ওপর আস্থা রাখার জন্য পরে সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি জনগণকে ধন্যবাদ জানান। 

পেজেশকিয়ান বলেন, "ইরানের প্রিয় জনগণ, নির্বাচন শেষ হয়েছে এবং এটি আমাদের ঐক্যের সূচনা মাত্র। আপনাদের সাহচর্য, সহানুভূতি এবং আস্থা ছাড়া সামনের কঠিন পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি এবং আমি আমার সম্মানের শপথ করছি। আমি আপনাদেরকে এই পথে একা রেখে যাবো না।"

স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদিও ভোটে অংশগ্রহণের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিজয়ের জন্য পেজেশকিয়ানকে অভিনন্দন জানান। তিনি বলেন, "জনাব মাসুদ পেজেশকিয়ান ১৪তম সরকারের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আমি তাকে অভিনন্দন জানাতে চাই।" 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইরানে সব নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।