ইরানের বিবৃতি
‘আঞ্চলিক কৌশলগত ভারসাম্য ইসরাইলের অনুকূলে চলে যাবে না’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র নাসের কানয়ানি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা এবং যুদ্ধাপরাধ ও কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য দখলদার সরকারের অনুকূলে চলে যাবে না।
গতকাল (রোববার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে নাসের কানয়ানি এ মন্তব্য করেন। লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার ফুয়াদ শুকুর ও হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাত এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুটি স্কুলে বিমান হামলা চালিয়ে ৩০ ফিলিস্তিনিকে শহীদ করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করলেন।
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সারা বিশ্বের মুক্তিকামী জনতার মাঝে যে ক্ষোভ ও ঘৃণা তৈরি হয়েছে তা বরং একসময় ইসরাইলের সমর্থকদের জন্য হিতে বিপরীত হবে বলেও মন্তব্য করেন তিনি।
গাজার যে দুটি স্কুলে ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা চালিয়ে নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছে সে সম্পর্কে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, শহীদদের শতকরা ৮০ ভাগ শিশু#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`