এসসিও ঘোষণাপত্রে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের 'তীব্র' নিন্দা
https://parstoday.ir/bn/news/event-i151594-এসসিও_ঘোষণাপত্রে_ইরানের_বিরুদ্ধে_মার্কিন_ইসরায়েলি_আগ্রাসনের_'তীব্র'_নিন্দা
আজ (সোমবার) এক যৌথ বিবৃতিতে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের "তীব্র" নিন্দা জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২৫ ১৬:৪০ Asia/Dhaka
  • এসসিও ঘোষণাপত্রে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের 'তীব্র' নিন্দা

আজ (সোমবার) এক যৌথ বিবৃতিতে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের "তীব্র" নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে জুন মাসে পারমাণবিক-শক্তি স্থাপনাসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলা এবং এর ফলে বেসামরিক হতাহতের ঘটনাগুলোকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসাবে বর্ণনা করা হয়েছে।

এসসিও সদস্য দেশগুলি বলেছে যে এই ধরনের পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে আন্তর্জাতিক নিরাপত্তাকে বিপন্ন করে। তারা আরো জোর দিয়ে বলেছে যে জনসংখ্যা এবং পরিবেশ রক্ষার জন্য সশস্ত্র সংঘাতের সময়ও পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে।

তারা জোর দিয়ে বলেছে যে সদস্য রাষ্ট্রগুলো শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ সমাধানের জন্য প্রয়োজনীয় তাদের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পারমাণবিক ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের বিবৃতিতে বিরোধ সমাধানের কাঠামো হিসাবে উল্লেখ করা হয়েছে যেখানে জোর দিয়ে বলা হয়েছে যে নথিটি বাধ্যতামূলক এবং বাস্তবায়ন করা আবশ্যক। যৌথ বিবৃতিতে, এসসিও সদস্য দেশগুলো জাতিসংঘের প্রস্তাবের একতরফা বা স্বেচ্ছাচারী ব্যাখ্যা প্রত্যাখ্যান করে সতর্ক করে দিয়েছে যে এই ধরনের প্রচেষ্টা বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক সংস্থার কর্তৃত্বকে ক্ষুণ্ন করবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুনামের অপূরণীয় ক্ষতি করবে।

নেতারা গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধের পাশাপাশি নাৎসি মতাদর্শ পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার নিন্দা করেছেন। এছাড়া বিতর্কিত পক্ষগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে উল্লেখ করেছেন যে বিশ্বব্যাপী উত্তেজনা হ্রাস করার জন্য সমাধান খুঁজে বের করার জন্য কূটনৈতিক প্রচেষ্টার ওপর মনোযোগ দেওয়া উচিত।#
 

পার্সটুডে/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।