বিজেপি-আরএসএসের নিন্দা
ভারতে চার্চে ও বাংলাদেশ হিন্দু হত্যার ঘটনার নিন্দা খাড়গের
-
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ভারতে সংখ্যালঘু খৃষ্টানদের চার্চে হামলা ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আজ (শনিবার) দিল্লিতে কংগ্রেস কর্মসমিতির বৈঠকে তিনি এ উদ্বেগের কথা বলেন। ভারতের অভ্যন্তরে চার্চে হামলার ঘটনায় বিজেপি ও আরএসএসের তীব্র সমালোচনা করেছেন। এছাড়া ৯ টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এ নাম কাটা যাওয়ার বিষয় তুলে ধরেন খাড়গে।
কংগ্রেসের এই বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খাড়গে বলেন, সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি।' শুধু বাংলাদেশে নয়, ভারতে ক্রিসমাসে নানা প্রান্তে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা করেন খাড়গে। তিনি বলেন,'ক্রিসমাসের সময় দেশের বহু জায়গায় বিজেপি, আরএসএস হামলার ঘটনায় ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। ঐ সব ঘটনা গোটা বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে।'
রাহুল গান্ধী ভোটচুরির যে অভিযোগ করেছিলেন সে অভিযোগকে সমর্থন করে খাড়গে বলেন, 'এই মুহূর্তে দেশে চলতে থাকা এসআইআর এক গভীর উদ্বেগের বিষয়। মানুষের গণতান্ত্রিক অধিকার খুন্ন করার এক পরিকল্পিত ষড়যন্ত্র। রাহুল গান্ধী তথ্য ও প্রমাণসহ বার বার ‘ভোট চুরি’র অভিযোগ করেছেন।' বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে খাড়গে বলেন, 'বিজেপি ও নির্বাচন কমিশনের ভেতরকার সমঝোতার কথা আজ গোটা দেশ জানে। ফলে আমাদের নিশ্চিত করতে হবে যাতে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়।'
২০২৬ সালে পশ্চিমবঙ্গসহ দেশের ৪ রাজ্য (অসম, তামিলনড়ু, কেরল) ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে (পুদুচেরি) বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সব জায়গায় বিরোধীদের একত্রিত হওয়ার বার্তা দেন খাড়গে। বলেন, 'গত ১১ বছরে দেশ দেখছে, কীভাবে ইডি, আয়কর, সিবিআই-এর মতো সংস্থাগুলির অপব্যবহার করা হয়েছে। বিজেপি ও সংঘ পরিবার ন্যাশনাল হেরাল্ডের ভাবমূর্তি নষ্ট করতে যে ষড়যন্ত্র করছে আমরা তার বিরুদ্ধে আইনি লড়াই করছি। আমাদের জয় হবে।#
পার্সটুডে/জিএআর/২৭