যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া
-
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে।
পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রমজান মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম বিশ্বে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানকে প্রতিশোধমূলক হামলায় উসকানি দিয়েছে এবং নিজেদের স্বার্থে আরব দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
রাশিয়া জোর দিয়ে বলেছে, এমন কোনো লক্ষণ নেই যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রক্তপাত বন্ধ করতে কোনো বিচক্ষণ বা যুক্তিসঙ্গত অবস্থান গ্রহণ করতে প্রস্তুত।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও লিখেছে, মস্কো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধ করার আহ্বান জানায় এবং বেসামরিক লক্ষ্যবস্তু ও সাধারণ মানুষের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করে।
মস্কোর বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা রোধ করার একমাত্র উপায় হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।