এপস্টাইনের লক্ষ লক্ষ নতুন ফাইল প্রকাশ, ট্রাম্পের 'ধর্ষণ'-এর উল্লেখযুক্ত পৃষ্ঠাগুলো অপসারণ
https://parstoday.ir/bn/news/event-i156598-এপস্টাইনের_লক্ষ_লক্ষ_নতুন_ফাইল_প্রকাশ_ট্রাম্পের_'ধর্ষণ'_এর_উল্লেখযুক্ত_পৃষ্ঠাগুলো_অপসারণ
পার্স-টুডে: মার্কিন বিচার বিভাগ দোষী সাব্যস্ত শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের মামলার সাথে সম্পর্কিত লক্ষ লক্ষ নতুন নথি প্রকাশ করেছে, তবে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে অভিযোগ সম্বলিত কিছু পৃষ্ঠা সরিয়ে দিয়েছে।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
জানুয়ারি ৩১, ২০২৬ ১২:৪৯ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্স-টুডে: মার্কিন বিচার বিভাগ দোষী সাব্যস্ত শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের মামলার সাথে সম্পর্কিত লক্ষ লক্ষ নতুন নথি প্রকাশ করেছে, তবে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে অভিযোগ সম্বলিত কিছু পৃষ্ঠা সরিয়ে দিয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ শুক্রবার বলেছেন যে এপস্টাইন ট্রান্সপারেন্সি অ্যাক্ট মেনে চলার লক্ষে প্রায় ৩৫ লক্ষ ফাইল প্রকাশ করা হয়েছে। কংগ্রেস কর্তৃক নির্ধারিত ১৯ ডিসেম্বরের সময়সীমা মিস করার সমালোচনা ওঠার পর এ পদক্ষেপ নেয়া হল।

নথিগুলোর মধ্যে রয়েছে এফবিআই–এর অভ্যন্তরীণ যোগাযোগ ও বিভিন্ন ব্যক্তি বা সূত্র থেকে পাওয়া অভিযোগ। কিছু অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা হয়েছিল। ট্রাম্প অতীতে এপস্টিনের সঙ্গে পরিচয় থাকা সত্ত্বেও যেকোনো অনিয়মমে জড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন। 

নথিগুলো প্রকাশের পর ট্রাম্পকে উল্লেখ করা কিছু অভিযোগ–সংবলিত পৃষ্ঠা মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়। এখন সেগুলোতে গেলে “page not found” তথা 'পৃষ্ঠা পাওয়া যাচ্ছে না'-এমন বক্তব্র দেখা যায়। তবে সেই নথিগুলোর কপি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
 

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রকৃতি: 

একজন অভিযোগকারী দাবি করেছেন, প্রায় ৩৫ বছর আগে ট্রাম্প নিউ জার্সিতে একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণ তথা যৌন- নির্যাতন করেছিলেন। আরেক অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প নিয়মিত অর্থ দিয়ে যৌনকর্ম করাতেন। আরেকটি অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের মার-এ-লাগোতে “calendar girls” পার্টিতে শিশুদের যৌন নির্যাতন করা হত। আরেক অভিযোগে বলা হয়েছে, ১৯৯০-এর দশকে ট্রাম্পের একটি গলফ ক্লাবে যৌন পাচার চক্র দেখা গেছে। 

মার্কিন বিচার বিভাগ এ ব্যাপারে ব্যাখ্যা করেনি যে কেন কিছু পৃষ্ঠা প্রকাশের পর সরানো হয়েছে। তারা জানিয়েছে, নথি প্রকাশের প্রক্রিয়া এখনো চলমান।

নথিগুলোর মধ্যে আরও পাওয়া গেছে, ২০১৩ সালে এপস্টিন নিজের কাছে লেখা একটি খসড়া ইমেইল, যেখানে তিনি বিল গেটস–এর সঙ্গে ব্যক্তিগত বিষয়ে ইমেইল মুছে ফেলার অনুরোধের কথা উল্লেখ করেছেন। #

পার্স টুডে/এমএএইচ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।