ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা অবৈধ, কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করুন: রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i157788-ইরানে_মার্কিন_ইসরায়েলি_হামলা_অবৈধ_কূটনৈতিক_প্রচেষ্টা_পুনরায়_শুরু_করুন_রাশিয়া
পার্স-টুডে: ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কুলিন পরমাণু আলোচনা চলার প্রক্রিয়ায় মধ্যেই ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনকে অবৈধ বলে উল্লেখ করেছেন এবং পুনরায় কূটনীতিতে ফিরে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
(last modified 2026-03-14T07:27:39+00:00 )
মার্চ ১৪, ২০২৬ ১৩:১৯ Asia/Dhaka
  • ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কুলিন
    ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কুলিন

পার্স-টুডে: ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কুলিন পরমাণু আলোচনা চলার প্রক্রিয়ায় মধ্যেই ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনকে অবৈধ বলে উল্লেখ করেছেন এবং পুনরায় কূটনীতিতে ফিরে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

সিএনবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা অবশ্যই বন্ধ করতে হবে এবং কূটনৈতিক প্রচেষ্টা আবারও শুরু করা জরুরি, কারণ এই যুদ্ধ অবৈধ যা ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনার মাঝামাঝি পর্যায়ে শুরু হয়েছে এবং এমনকি এই আলোচনায় মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আলোচনায় নানা অগ্রগতি হচ্ছিল এবং তা অব্যাহত রাখার সম্ভাবনা রয়েছে।

মিস্টার কুলিন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে বলেছেন, ইরানের অবস্থান সুস্পষ্ট, দেশটি বলছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি পরিপূর্ণ চক্র সেদেশের জন্য জরুরি এবং তেহরান এর ওপর জোর দিয়ে যাচ্ছে। ইরানের শহীদ সর্বোচ্চ নেতা বার বার ঘোষণা করেছেন যে পরমাণু অস্ত্র অর্জনের ইচ্ছা তেহরানের নেই (তা তৈরি ও সংরক্ষণ করাকে তিনি হারাম বলে ফতোয়াও দিয়েছেন)।

মস্কো তেহরানকে সমর্থন করে কিনা এ প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেছেন, ইরানের সঙ্গে আমাদের রয়েছে কৌশলগত অংশিদারিত্ব ও নানা ক্ষেত্রে ব্যাপক-বিস্তৃত সম্পর্ক। #

পার্স টুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।