ক্ষয়ক্ষতি বা হতাহতের প্রকৃত সংখ্যা ঘোষিত এই সংখ্যার চেয়ে অনেক বেশি:ইসরায়েলি সংবাদ-মাধ্যম
ইরানি হামলায় গত ২৪ ঘণ্টায় ১২৪ ইহুদিবাদী আহত, মোট আহত ৩৩৬৯: ইসরায়েল
পার্স-টুডে: কেবল গত এক দিনে ইরানের হামলায় ১২৪ ইহুদিবাদী আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইরানি হামলাগুলোর কারণে কেবল গত দিনরাত ২৪ ঘণ্টায় ১২৪ ইহুদিবাদী আহত এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিন হাজার ৩৬৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
এই পরিসংখ্যান এমন সময় প্রকাশ হল যখন ইসরায়েলি মন্ত্রীসভা ইরানি হামলাগুলোর কার্যকারিতা প্রকাশ করার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং ইসরায়েলি গণমাধ্যমগুলোর মতে ক্ষয়ক্ষতি বা হতাহতের প্রকৃত সংখ্যা ঘোষিত এই সংখ্যার চেয়ে অনেক বেশি।
মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইসলামী ইরান ইসরায়েলে প্রতিদিন গড়ে অন্তত ৩টি করে সামরিক অভিযান চালাচ্ছে এবং এইসব অভিযান হামলার প্রতিটি জোয়ারে ইরানের বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের নানা সামরিক লক্ষ্যবস্তু ও সেনা-সমাবেশ কেন্দ্রগুলো ও সামরিক অবকাঠামোগুলোতে বিধ্বংসী আঘাত হানছে। ইরানের প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র ও আরও অনেক বেশি ড্রোন ইসরায়েলি অবস্থানগুলোতে হামলা চালিয়েছে গত ১৮ দিনে।
সম্প্রতি ডেইলি মেইল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর কয়েক দিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় তার ১৭টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যেতে দেখেছে ইরানের বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে।#
পার্স টুডে/এমএএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।