ইরানের বিরুদ্ধে যুদ্ধে ২০০ মার্কিন সেনা আহত, নিহত ১৪: সেন্টকম 
https://parstoday.ir/bn/news/event-i157866-ইরানের_বিরুদ্ধে_যুদ্ধে_২০০_মার্কিন_সেনা_আহত_নিহত_১৪_সেন্টকম
পার্স-টুডে: পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সন্ত্রাসী সেনাদের কেন্দ্রীয় কমান্ড কর্তৃপক্ষ বলেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি চলমান যুদ্ধ শুরু করার পর থেকে অন্তত ২০০ মার্কিন সেনা আহত হয়েছে। 
(last modified 2026-03-18T13:31:14+00:00 )
মার্চ ১৭, ২০২৬ ১৭:৩৯ Asia/Dhaka
  • নিহত মার্কিন সেনাদের লাশবাহী কফিন
    নিহত মার্কিন সেনাদের লাশবাহী কফিন

পার্স-টুডে: পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সন্ত্রাসী সেনাদের কেন্দ্রীয় কমান্ড কর্তৃপক্ষ বলেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি চলমান যুদ্ধ শুরু করার পর থেকে অন্তত ২০০ মার্কিন সেনা আহত হয়েছে। 

ইরানি বার্তা সংস্থা মেহেরের বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত তাদের ১৪ জন সেনা নিহত হওয়ার কথা উল্লেখ করেছে। কিন্তু কোনও কোনও বেসরকারি বলছে, ওয়াশিংটন ও তেলআবিব তাদের সামরিক ক্ষয়ক্ষতির খবর কঠোরভাবে সেন্সর করছে, প্রকৃত হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা এবং মাত্রা প্রকাশিত সংখ্যা ও মাত্রার চেয়ে অনেক বেশি।

এদিকে ডেমোক্রেট দলীয় মার্কিন সিনেটর টম কেইন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকামিতার জন্য মূল্য দিচ্ছেন মার্কিন জনগণ। তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে অত্যন্ত উচ্চ মূল্য দিতে হচ্ছে বলে উল্লেখ করে বলেছেন, মার্কিন সেনারা নিহত হচ্ছেন কারণ মার্কিন রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত ভয়ানকভাবে কূটনীতিকে পরিত্যাগ করেছেন।

টম কেইন আরও বলেছেন, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে যে মার্কিন সেনারা যুদ্ধের আগুন বিস্তারকারী মার্কিন প্রেসিডেন্টের দুর্বল সিদ্ধান্তগুলো ও এই আচরণের যৌক্তিকতা বা বৈধতা বিচার করতে অনাগ্রহী মার্কিন কংগ্রেসের মোকাবেলায় ক্ষয়ক্ষতির হাত থেকে মুক্ত নয়। #

পার্স টুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।