চারটি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি বহু সামরিক-অবকাঠামোতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত
https://parstoday.ir/bn/news/event-i157962-চারটি_মার্কিন_ঘাঁটি_ও_ইসরায়েলি_বহু_সামরিক_অবকাঠামোতে_আবারও_ইরানের_বিধ্বংসী_আঘাত
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৭৬ তম পর্বের হামলাগুলো চালিয়েছে।
(last modified 2026-03-24T11:36:36+00:00 )
মার্চ ২৩, ২০২৬ ১৯:৩৭ Asia/Dhaka
  • ইরানি অভিযানের ৭৬ তম জোয়ার সম্পন্ন
    ইরানি অভিযানের ৭৬ তম জোয়ার সম্পন্ন

পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৭৬ তম পর্বের হামলাগুলো চালিয়েছে।

এ পর্বে আঘাত হানা হয় চারটি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বেশ কিছু সামরিক অবকাঠামোতে। মার্কিন ঘাঁটিগুলো হল: আযযাফরাহ, ভিক্টোরিয়া (ইরাক), পঞ্চম নৌ-বহর (বাহরাইন) ও কিং সুলতান ঘাঁটি (সৌদি আরব)। ইরানের 'কিয়াম' ও 'জুলফাকার' নামের এক ঝাঁক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন এইসব ঘাঁটিতে সফলভাবে আঘাত হানে। 

ইহুদিবাদী ইসরায়েলের এশকেলন, তেলআবিব এবং  হাইফা ছাড়াও কথিত ইসরায়েল অর্থাৎ অধিকৃত দক্ষিণ ফিলিস্তিনের গুশদান ও আসকালানে অবস্থিত ইসরায়েলি সামরিক অবকাঠামোগুলোতে সফলভাবে আঘাত হানে ইরানের অতি-ভারি বিস্ফোরকবাহী ও গাইডেড ক্ষেপণাস্ত্র 'খাইবার-শেকান' (খাইবার-বিধ্বংসী) ও 'কিয়াম' (উত্থান) নামের ক্ষেপণাস্ত্রগুলো।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর আগে বার বার হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান তার ভূমি ও সার্বভৌমত্বের ওপর যেই দেশের যেই স্থান থেকেই হামলা করা হোক না কেন আগের চেয়েও বেশি কঠোর ও বিধ্বংসী মাত্রায় জবাব দেবে। #  

পার্সটুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

#