প্রতিশোধমূলক ইরানি অভিযানের ৮৬ তম পর্বের দ্বিতীয় পর্যায়ের হামলাগুলোয়
এবার মার্কিন-ইসরায়েলি শত্রুদের শিল্প-স্থাপনাগুলোয় ইরানের বিধ্বংসী হামলা
-
প্রতিশোধমূলক ইরানি অভিযানের ৮৬ তম পর্বের দ্বিতীয় পর্যায়ের হামলা
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮৬ তম পর্বের দ্বিতীয় পর্যায়ে হামলাগুলো চালিয়েছে পূর্ব-নির্ধারিত কিছু টার্গেটকে লক্ষ্য করে।
আইআরজিসি জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বিয়ের আসসাবআ অঞ্চলের দক্ষিণে নয়ুত হুউয়াফ নামক শিল্প-উপশহর এই পর্যায়ে ইরানি হামলার শিকার হয়।
ইরানের কয়েকটি শিল্প-কারখানায় মার্কিন-ইসরায়েলি নৃশংস হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কয়েকটি শিল্প-কারখানায় ও অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে তথাকথিত ইসরায়েলের 'বিয়ের আসসাবআ' অঞ্চলের দক্ষিণে 'নয়ুত হুউয়াফ' নামক শিল্প-উপশহর ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোর বিধ্বংসী আঘাতে শিকার হয়। এইসব আঘাতে সেখানে পর পর কয়েকটি বিস্ফোরণ ঘটে ও পুরো অঞ্চল বিদ্যুতের অভাবে অন্ধকার হয়ে পড়ে।
এ ছাড়াও নেগেব মরুভূমিতে ইসরায়েলি সামরিক কেন্দ্রগুলো, উত্তর ইসরায়েল, তেলআবিব ও অধিকৃত বায়তুল মুকাদ্দাস অঞ্চলে ইসরায়েলি নিরাপত্তা-কেন্দ্রগুলো ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর বিধ্বংসী হামলার শিকার হয়েছে।
আজ (সোমবার) ভোরে মাত্র এক ঘণ্টায় ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর তিনটি ঝাঁক অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি অবস্থানগুলোতে নিক্ষিপ্ত হয় বলে ইসরায়েলি সংবাদসূত্রগুলো খবর দিয়েছে। নেগেব, দিমোনা ও আরাদ অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলি সাইরেনগুলো বেজে ওঠে এবং এর ফলে লাখ লাখ ইসরায়েলি পালিয়ে যায় আশ্রয় কেন্দ্রগুলোর দিকে। ইসরায়েলের শিশু-ঘাতক সন্ত্রাসী সশস্ত্র বাহিনী আজ ভোরে ইরানের একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে। #
পার্সটুডে/এমএএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।