ইরানে শত্রুর ভূপাতিত ড্রোনের সংখ্যা এ পর্যন্ত ১৪৫: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/event-i158144-ইরানে_শত্রুর_ভূপাতিত_ড্রোনের_সংখ্যা_এ_পর্যন্ত_১৪৫_আইআরজিসি
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি জানিয়েছে, মধ্য ইরানে ইস্পাহানের আকাশে আরও দু’টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে অত্যাধুনিক ইরানি বিমান-প্রতিরক্ষা ইউনিট।  এ ধরনের প্রতিটি ড্রোনের আর্থিক মূল্য অন্তত প্রায় দশ লাখ ডলার।
(last modified 2026-03-31T23:22:27+00:00 )
মার্চ ৩১, ২০২৬ ০৯:০৪ Asia/Dhaka
  • এমকিউ-৯ রিপার ড্রোন
    এমকিউ-৯ রিপার ড্রোন

পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি জানিয়েছে, মধ্য ইরানে ইস্পাহানের আকাশে আরও দু’টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে অত্যাধুনিক ইরানি বিমান-প্রতিরক্ষা ইউনিট।  এ ধরনের প্রতিটি ড্রোনের আর্থিক মূল্য অন্তত প্রায় দশ লাখ ডলার।

এ দু’টি ড্রোনসহ এ পর্যন্ত ঘায়েল হওয়া মাকিন-ইসরায়েলি ড্রোনের মোট সংখ্যা ১৪৫-এ উন্নীত হল বলে জানিয়েছে আইআরজিসি।  

ইসলামী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত বেশ কয়েকটি মার্কিন অত্যাধুনিক জঙ্গিবিমানও ঘায়েল করেছে। এসব জঙ্গি বিমানের মধ্যে রয়েছে একটি এফ-৩৫, একাধিক এফ-১৬ ও এফ-১৮। ইরানের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি রাডার-ব্যবস্থা মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান ধ্বংস করতে সক্ষম হয়।

এ ছাড়াও ইরানের বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ১০০ মার্কিন-ইসরায়েলি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশে শনাক্ত ও ধ্বংস করেছে।#

পার্সটুডে/এমএএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন