লেবাননে ১৫ ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত ৬৫০: ইসরায়েলের স্বীকারোক্তি
https://parstoday.ir/bn/news/event-i158606-লেবাননে_১৫_ইসরায়েলি_সেনা_নিহত_আহত_অন্তত_৬৫০_ইসরায়েলের_স্বীকারোক্তি
পার্সটুডে: ইহুদিবাদী ইসরায়েল বলেছে, লেবাননে তাদের সশস্ত্র বাহিনীর ১৫ সদস্য নিহত ও ৬৫০ জনেরও বেশি আহত হয়েছে সেখানে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে।
(last modified 2026-04-19T14:58:25+00:00 )
এপ্রিল ১৯, ২০২৬ ২০:৪৮ Asia/Dhaka
  • লেবাননে ১৫ ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত ৬৫০: ইসরায়েলের স্বীকারোক্তি
    লেবাননে ১৫ ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত ৬৫০: ইসরায়েলের স্বীকারোক্তি

পার্সটুডে: ইহুদিবাদী ইসরায়েল বলেছে, লেবাননে তাদের সশস্ত্র বাহিনীর ১৫ সদস্য নিহত ও ৬৫০ জনেরও বেশি আহত হয়েছে সেখানে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে।

ইসরায়েল এমন সময় এই ঘোষণা দিল যখন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র সঙ্গে যুদ্ধ-বিরতি সত্ত্বেও সেখানে ইসরায়েল মাঝে মধ্যেই আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে শত শত বেসামরিক লেবাননি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে। 

অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের নানা শহরে এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলের ভেতরে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং ধ্বংস হয়েছে ইসরায়েলের অনেক ট্যাংক।  #
 

পার্স টুডে/এমএএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।