ইরানের সশস্ত্র বাহিনীর ‘সায়েকাহ (বজ্রপাত) অভিযান’-এর ১৫তম ধাপে
বাহরাইনে মার্কিন স্থাপনা ও ঘাঁটিতে ধ্বংসাত্মক ইরানি ড্রোন হামলা
-
বাহরাইনে মার্কিন স্থাপনা ও ঘাঁটিতে ইরানি সেনাবাহিনীর ড্রোন হামলা
পার্স টুডে: ইরানের সশস্ত্র বাহিনীর ‘সায়েকাহ (বজ্রপাত) অভিযান’-এর ১৫তম ধাপে বাহরাইনে অবস্থিত মার্কিন সন্ত্রাসী বাহিনীর একটি ঘাঁটি, বিভিন্ন সামরিক স্থাপনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুকে আত্মঘাতী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে।
পার্স টুডে, ইরনার বরাত দিয়ে জানিয়েছে, শনিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের সেনাবাহিনীর আত্মঘাতী ড্রোনগুলো বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর বিমান আশ্রয়কেন্দ্র ও পার্কিং এলাকা, জ্বালানি সংরক্ষণাগার এবং দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতুতে হামলা চালায়।
বাহরাইনের দক্ষিণাঞ্চলে অবস্থিত শেখ ঈসা বিমানঘাঁটি মার্কিন বিমান ও নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান ও লজিস্টিক সহায়তা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। সেখানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও সরঞ্জাম থাকার কারণে এটি বিশেষ করে ইরানসহ আঞ্চলিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের একটি প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। #
পার্স টুডে/এমএএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।