৭০০'রও বেশি মার্কিন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছে ইরানি হামলায়
https://parstoday.ir/bn/news/event-i161990-৭০০'রও_বেশি_মার্কিন_সেনা_মস্তিষ্কে_আঘাত_পেয়েছে_ইরানি_হামলায়
পার্সটুডে: পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য সংঘর্ষে প্রায় ৭০০ মার্কিন সেনা আহত হয়েছেন।
(last modified 2026-08-07T10:02:30+00:00 )
আগস্ট ০৭, ২০২৬ ১৫:৩৫ Asia/Dhaka
  • মার্কিন আহত সেনা
    মার্কিন আহত সেনা

পার্সটুডে: পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য সংঘর্ষে প্রায় ৭০০ মার্কিন সেনা আহত হয়েছেন।

পার্সটুডে মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে স্বীকার করেছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন সেনাদের মস্তিষ্কে আঘাতজনিত ঘটনাগুলো তথা ট্রমাটিক ব্রেন ইনজুরির দীর্ঘমেয়াদি নানা ক্ষতিকর প্রভাব নতুন কিছু উদ্বেগ সৃষ্টি করেছে, অথচ এইসব সংঘাত কবে শেষ হবে তা নির্দিষ্ট নয়।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য সংঘর্ষের ঘটনায় মার্কিন সেনাবাহিনীর প্রায় ৭০০ সদস্য আহত হয়েছেন। সামরিক কর্মকর্তাদের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, তাদের অধিকাংশই মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় তথা ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হলেও পরে দায়িত্বে ফিরে গেছেন।

এর আগে মার্কিন সরকার ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা নানাভাবে গোপন করছে বলে নানা সংবাদ সূত্র খবর দিয়েছে। মার্কিন সরকারি সূত্রে এ পর্যন্ত ইরানের সঙ্গে সংঘর্ষে ১৮ মার্কিন সেনা নিহত ও  ৫০০'রও বেশি সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। হতাহতদের অনেকেই মার্কিন পদস্থ সামরিক কর্মকর্তা। #
 

পার্সটুডে/এমএএইচ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।