সৌদি তেল শোধনাগারে আবারও ইয়েমেনি হামলা
https://parstoday.ir/bn/news/event-i162040-সৌদি_তেল_শোধনাগারে_আবারও_ইয়েমেনি_হামলা
পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে তাদের সর্বশেষ সামরিক অভিযানের খবর দিয়েছে।
(last modified 2026-08-09T10:26:36+00:00 )
আগস্ট ০৯, ২০২৬ ১৬:০৬ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি

পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে তাদের সর্বশেষ সামরিক অভিযানের খবর দিয়েছে।

পার্সটুডে’র প্রতিবেদন অনুযায়ী, মেহর নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি ঘোষণা করেছেন: এই বাহিনী সফলভাবে সৌদি আরবের জিজান শহরে অবস্থিত আরামকো তেল শোধনাগারকে একটি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছে।
তিনি আরও যোগ করেন: সৌদি আরব বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় পাল্টা হামলা হিসেবে এই অভিযান চালানো হয়েছে। 

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় আজ (রবিবার) সকালে আরামকো কোম্পানির একটি স্থাপনায় আগুন লেগেছে বলে নিশ্চিত করেছে।

এ ছাড়াও সৌদি গ্যাস স্থাপনায় ইয়েমেনি হামলার ফলে সৌদি গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে বলে কোনো কোনো সূত্র খবর দিয়েছে।  #
 

পার্সটুডে/এমএএইচ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।